মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬,
৩ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● ঘোষণা যখনই আসুক, নিম্নতম মজুরি কার্যকর ১ ডিসেম্বর : বোর্ড চেয়ারম্যান      ● হামের উপসর্গে এক দিনে পাঁচ শিশুর মৃত্যু      ● হত্যা মামলায় সাইদ খোকনের সাত দিনের রিমান্ড      ● এমপি ওসমান ফারুকের পদত্যাগ, আসন শূন্য ঘোষণা      ● ডেঙ্গুতে আরও পাঁচ মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৫৩৭      ● রাইজিং স্টার্স এশিয়া কাপে খেলতে কাতারে বাংলাদেশ ক্রিকেট দল      ● শিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন      
প্রিয় ক্যাম্পাস
রাবির ফটকে ককটেল বিস্ফোরণ, ১৯ নভেম্বর ক্যাম্পাস বন্ধের হুমকি
রাবি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৯:৩৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। একই সঙ্গে আগামী বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ক্যাম্পাস বন্ধ না রাখলে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির হুমকিও দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে। 

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। 

নিষিদ্ধ ঘোষিত শাখা ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বাবু এ হুমকি দিয়েছেন বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান। 

জানতে চাইলে  মাহবুবর রহমান বলেন, ‘দুটি ককটেল এর কথা শুনতে পেয়েছি। একটি বিস্ফোরণ হয়েছে, আরেকটি হয়নি। এরই সাথে আমাকে বলা হয়েছে যে ১৯ তারিখ ক্যাম্পাস বন্ধ রাখার জন্য, নাহলে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হবে৷'

তিনি আরও বলেন, ‘তখন আমি বলেছি যে, তুমি পালিয়েছো, তোমার আপা পালিয়েছে। সাহস থাকলে তোমরা আসো।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  রাবির ফটক   ককটেল বিস্ফোরণ   ১৯ নভেম্বর   ক্যাম্পাস বন্ধের হুমকি  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close