মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬,
৩ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● তিতুমীর কলেজের সামনে বাসে দুর্বৃত্তদের আগুন      ● ঘোষণা যখনই আসুক, নিম্নতম মজুরি কার্যকর ১ ডিসেম্বর : বোর্ড চেয়ারম্যান      ● হামের উপসর্গে এক দিনে পাঁচ শিশুর মৃত্যু      ● হত্যা মামলায় সাইদ খোকনের সাত দিনের রিমান্ড      ● এমপি ওসমান ফারুকের পদত্যাগ, আসন শূন্য ঘোষণা      ● ডেঙ্গুতে আরও পাঁচ মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৫৩৭      ● রাইজিং স্টার্স এশিয়া কাপে খেলতে কাতারে বাংলাদেশ ক্রিকেট দল      
জাতীয়
তিতুমীর কলেজের সামনে বাসে দুর্বৃত্তদের আগুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৯:৪৪ পিএম
ছবি ভিডিও থেকে সংগৃহীত

ছবি ভিডিও থেকে সংগৃহীত

ঢাকা উত্তর সিটির মহাখালীর সরকারি তিতুমীর কলেজের সামনের সড়কে আলিফ পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বাসটির নম্বর ঢাকা মেট্রো-১৩-১২১৬।

আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ৯টা ১৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। 

আগুন লাগার পর বাসটি থেকে কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে। এ সময় ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় জমে যায়। বাসটির সামনের ও ভেতরের অংশে আগুন জ্বলতে দেখা যায়।

পরে আগুন নেভানো হয়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  তিতুমীর কলেজের সামন   বাসে দুর্বৃত্তদের আগুন  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close