মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬,
৩ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● মোহাম্মদপুরে ককটেল বিস্ফোরণ      ● তিতুমীর কলেজের সামনে বাসে দুর্বৃত্তদের আগুন      ● ঘোষণা যখনই আসুক, নিম্নতম মজুরি কার্যকর ১ ডিসেম্বর : বোর্ড চেয়ারম্যান      ● হামের উপসর্গে এক দিনে পাঁচ শিশুর মৃত্যু      ● হত্যা মামলায় সাইদ খোকনের সাত দিনের রিমান্ড      ● এমপি ওসমান ফারুকের পদত্যাগ, আসন শূন্য ঘোষণা      ● ডেঙ্গুতে আরও পাঁচ মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৫৩৭      
জাতীয়
মোহাম্মদপুরে ককটেল বিস্ফোরণ
মোহাম্মদপুর (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৯:৫৪ পিএম আপডেট: ১৭.১১.২০২৬ ৯:৫৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রাজধানীর উত্তরের মোহাম্মদপুর কৃষি মার্কেটের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। 

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

পুলিশের প্রাথমিক তথ্যানুযায়ী, রাত ৮টা ৩০ মিনিটের দিকে মোহাম্মদপুর থানাধীন কৃষি মার্কেটের মেইন গেটের সামনে মোটরসাইকেলে আসা দুই অজ্ঞাত ব্যক্তি একটি ককটেল নিক্ষেপ করে বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

বিস্ফোরণের শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিস্ফোরিত ককটেলের অবশিষ্টাংশ উদ্ধার করে।

এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

ঘটনার কারণ ও এর সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এছাড়াও রাজধানীর গাবতলী, মোহাম্মদপুর ককটেল বিস্ফোরণ ও তিতুমীর কলেজ সংলগ্ন বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  মোহাম্মদপুরে ককটেল বিস্ফোরণ  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close