মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬,
৩ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● আসাদ গেটে দুটি ককটেল বিস্ফোরণ দুর্বৃত্তদের      ● মোহাম্মদপুরে ককটেল বিস্ফোরণ      ● তিতুমীর কলেজের সামনে বাসে দুর্বৃত্তদের আগুন      ● ঘোষণা যখনই আসুক, নিম্নতম মজুরি কার্যকর ১ ডিসেম্বর : বোর্ড চেয়ারম্যান      ● হামের উপসর্গে এক দিনে পাঁচ শিশুর মৃত্যু      ● হত্যা মামলায় সাইদ খোকনের সাত দিনের রিমান্ড      ● এমপি ওসমান ফারুকের পদত্যাগ, আসন শূন্য ঘোষণা      
দেশজুড়ে
রাজবাড়ীতে যুবদল, স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের বিক্ষোভ
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১০:০৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ মিছিল করেছে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ৭টার দিকে জেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে ফিরে সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে কর্মসূচি শেষ হয়।

এ সময় জেলা যুবদলের সদস্যসচিব আমিনুর রহমান ঝন্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মালেক খান, জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমানসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে আওয়ামী লীগের আগুন-সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে রাজবাড়ী জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা প্রতিদিনের মতো রাজপথে রয়েছেন। ভবিষ্যতেও রাজপথে থেকে একইভাবে এসব কর্মকাণ্ড মোকাবিলা করা হবে।

কেকে/ এসএমএন   


আরও সংবাদ   বিষয়:  রাজবাড়ীত   যুবদল   ছাত্রদল   বিক্ষোভ   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close