বুধবার, ১৮ নভেম্বর ২০২৬,
৪ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট      ● পিরোজপুরে দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন, ঘুমন্ত হেলপার নিহত      ● ইরান-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা      ● রাজধানীতে একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ, বাসে আগুন      ● আসাদ গেটে দুটি ককটেল বিস্ফোরণ দুর্বৃত্তদের      ● মোহাম্মদপুরে ককটেল বিস্ফোরণ      ● তিতুমীর কলেজের সামনে বাসে দুর্বৃত্তদের আগুন      
রাজধানী
মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ১০:৩৪ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে। এ ছাড়া আরও একটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) সকাল ৯টা ৪০ মিনিটে বস্তিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম।

তিনি জানান, খবর পাওয়ার পরপরই আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট। আগুন নিয়ন্ত্রণে অতিরিক্ত আরও একটি ইউনিট পাঠানো হচ্ছে।

লিমা খানম বলেন, ইউনিটগুলো ঘটনাস্থলে কাজ করায় আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ছাড়া বস্তির ভেতরে কেউ আটকে পড়েছেন কি না কিংবা হতাহতের কোনো ঘটনা ঘটেছে কি না, সে বিষয়েও প্রাথমিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।


কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  মহাখালী সাততলা বস্তি   অগ্নিকাণ্ড   ফায়ার সার্ভিস  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close