বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬,
৫ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন      ● গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন      ● মিরপুরে পোশাকশ্রমিক ও বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ      ● মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট      ● পিরোজপুরে দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন, ঘুমন্ত হেলপার নিহত      ● ইরান-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা      ● রাজধানীতে একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ, বাসে আগুন      
খেলাধুলা
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে আইনি পথে মেসি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ১১:২০ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও ‘চিকি’ তাপিয়ার সঙ্গে সম্পর্কের অবনতির জেরে সংস্থাটি থেকে দূরত্ব তৈরি করছেন লিওনেল মেসি। আর্থিক অনিয়মের অভিযোগ ও বিচার বিভাগীয় তদন্তের মধ্যে নিজের ভাবমূর্তি ও সুনাম রক্ষায় এমন সিদ্ধান্ত নিয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক।

আর্জেন্টিনার প্রভাবশালী সংবাদমাধ্যম ‘ক্লারিন’-এর সাংবাদিক নিকোলাস উইনাজকির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বর্তমান নেতৃত্বের সঙ্গে মেসির ব্যক্তিগত ও বাণিজ্যিক সম্পর্কের অবনতি হয়েছে। দীর্ঘদিন ধরে যে প্রতিষ্ঠানের সঙ্গে মেসির ঘনিষ্ঠ সম্পৃক্ততা ছিল, সেটি এখন নানা কেলেঙ্কারি ও আর্থিক অনিয়মের অভিযোগে প্রশ্নের মুখে। এমন পরিস্থিতিতে নিজের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে চাইছেন এই তারকা ফুটবলার।

প্রতিবেদন অনুযায়ী, বিষয়টি কেবল ব্যক্তিগত বিরোধের মধ্যে সীমাবদ্ধ নেই। আগামী কয়েক সপ্তাহের মধ্যে এটি আইনি পদক্ষেপের দিকেও গড়াতে পারে। মেসি ইতোমধ্যে আইন বিশেষজ্ঞদের সহায়তা নিয়েছেন। এএফএ ও সংস্থাটির কর্মকর্তারা যেন বাণিজ্যিক উদ্দেশ্যে তার নাম, ছবি ও প্রচারণাসামগ্রী ব্যবহার করতে না পারেন, সে জন্য আইনি নোটিশ তৈরির কাজ চলছে।

আর্থিক অনিয়মের অভিযোগে সম্পর্কের অবনতি

মেসি ও এএফএর নেতৃত্বের মধ্যে দূরত্ব তৈরির অন্যতম কারণ সংস্থাটির অর্থ ব্যবস্থাপনা নিয়ে ওঠা নানা অভিযোগ। বিশেষ করে সভাপতি ক্লদিও তাপিয়া ও কোষাধ্যক্ষ পাবলো তোভিগিনোর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।

অভিযোগ রয়েছে, আর্জেন্টিনার বিভিন্ন ক্লাবের জন্য বরাদ্দ থাকার কথা বিপুল পরিমাণ অর্থের প্রকৃত গন্তব্য আড়াল করতে বিদেশে একাধিক প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছিল। এসব প্রতিষ্ঠানের মাধ্যমে অর্থ সরিয়ে নেওয়ার অভিযোগ ঘিরেই তৈরি হয়েছে বিতর্ক।

এ পরিস্থিতিতে এএফএর সঙ্গে নিজের নাম ও বাণিজ্যিক সম্পৃক্ততা নিয়ে সতর্ক অবস্থান নিয়েছেন মেসি। তবে সম্ভাব্য আইনি পদক্ষেপের বিষয়ে তার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্যের কথা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।


সূত্র: গোল ডটকম 


কেকে/সাশ 





আরও সংবাদ   বিষয়:  মেসি   ক্লদিও তাপিয়া   আর্থিক অনিয়ম  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close