বুধবার, ১৮ নভেম্বর ২০২৬,
৪ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন      ● গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন      ● মিরপুরে পোশাকশ্রমিক ও বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ      ● মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট      ● পিরোজপুরে দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন, ঘুমন্ত হেলপার নিহত      ● ইরান-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা      ● রাজধানীতে একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ, বাসে আগুন      
গণমাধ্যম
দৈনিক ইত্তেফাকের প্রকাশক পরিবর্তন
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ১১:৩৪ এএম
সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু।

সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু।

দেশের ঐতিহ্যবাহী ও প্রাচীনতম বাংলা দৈনিক ইত্তেফাকের প্রকাশক পরিবর্তন হয়েছে। পত্রিকাটির নতুন প্রকাশক হিসেবে নিয়োগ পেয়েছেন প্রবীণ রাজনীতিক ও সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু। এতদিন এ দায়িত্বে ছিলেন তার মেয়ে তারিন হোসেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) ঢাকা জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম স্বাক্ষরিত এক চিঠিতে তারিন হোসেনের আবেদন গ্রহণের বিষয়টি জানানো হয়।

চিঠিতে বলা হয়েছে, তারিন হোসেনের আবেদনের পরিপ্রেক্ষিতে ‘ছাপাখানা ও প্রকাশনা (ঘোষণা ও নিবন্ধিকরণ) আইন, ১৯৭৩’ অনুযায়ী প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

উল্লেখ্য, আনোয়ার হোসেন মঞ্জু এর আগেও দীর্ঘদিন দৈনিক ইত্তেফাকের প্রকাশক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

গণমাধ্যম- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close