বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬,
৫ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন      ● গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন      ● মিরপুরে পোশাকশ্রমিক ও বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ      ● মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট      ● পিরোজপুরে দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন, ঘুমন্ত হেলপার নিহত      ● ইরান-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা      ● রাজধানীতে একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ, বাসে আগুন      
দেশজুড়ে
গুরুদাসপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ১২:০৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নাটোরের গুরুদাসপুরে চাপিলা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৬ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে দুর্বৃত্তরা কার্যালয় লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

বিএনপি কার্যালয়ে বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন চাপিলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাফর ইকবাল নয়ন। তিনি বলেন, ইউনিয়ন বিএনপির কার্যালয়টি তার বাড়ির অদূরে চৌদ্দমাথা এলাকায় অবস্থিত। মঙ্গলবার গভীর রাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা কার্যালয়টিতে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে।

জাফর ইকবাল নয়নের দাবি, নাশকতার উদ্দেশ্যে সপ্তাহখানেক আগেও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা গভীর রাতে এলাকায় মশাল মিছিল বের করেন। তারাই বিএনপি কার্যালয়ে ককটেল নিক্ষেপের সঙ্গে জড়িত।

স্থানীয়রা জানান, বিস্ফোরণের বিকট শব্দে আশপাশের বাসিন্দাদের ঘুম ভেঙে যায়। ঘর থেকে বের হয়ে তারা বিএনপি কার্যালয়ের সামনে আগুন জ্বলতে দেখেন। এ ঘটনায় মুহূর্তের মধ্যে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এতে কেউ হতাহত হননি।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কারা এবং কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে, তা উদ্‌ঘাটনে পুলিশ কাজ করছে। ঘটনাস্থল থেকে ককটেলের দুটি খোসা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।


কেকে/সাশ


আরও সংবাদ   বিষয়:  ককটেল বিস্ফোরণ   বিএনপি কার্যালয়  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close