বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬,
৫ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন      ● গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন      ● মিরপুরে পোশাকশ্রমিক ও বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ      ● মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট      ● পিরোজপুরে দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন, ঘুমন্ত হেলপার নিহত      ● ইরান-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা      ● রাজধানীতে একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ, বাসে আগুন      
দেশজুড়ে
শালিখায় আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল
শালিখা (মাগুরা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ১:০৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

দেশব্যাপী আওয়ামী সন্ত্রাস ও  নৈরাজ্যের প্রতিবাদে মাগুরার শালিখা উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় শালিখা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ জাহিদুর রহমান জাহিদের নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়।

এ উপলক্ষে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে মোটরসাইকেল যোগে হইহই রইরই, আওয়ামী লীগ গেলি কই, যুবলীগ গেলি কই, আওয়ালীগের সন্ত্রাসীরা হুঁসিয়ার সাবধানসহ নানাবিধ স্লোগানে একটি মিছিল বের হয়। 

বিক্ষোভ মিছিলটি উপজেলা সদর আড়পাড়া বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানে এসে শেষ হয়। মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য দেন উপজেলা যুবদলের সাবেক সদস্যসচিব নয়নুজ্জামান নয়ন মুন্সি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব গোলাম কিবরিয়া এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান।

বক্তারা বলেন, দেশের চলমান অস্থিরতা, সহিংসতা ও অগ্নিসংযোগের মাধ্যমে সাধারণ মানুষের জীবন ও জননিরাপত্তা হুমকির মুখে ফেলা হচ্ছে। এ ধরনের নাশকতা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। 

তারা অবিলম্বে সব ধরনের অপতৎপরতা বন্ধের দাবি জানান। একই সঙ্গে নৈরাজ্য ও সহিংসতা প্রতিহত করতে দল-মতনির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার পাশাপাশি আওয়ামী লীগের নেতাকর্মীদের আশ্রয়-প্রশ্রয় দেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানান।

এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও ছাত্রদলসহ  বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা- কমীরা  উপস্থিত ছিলেন।


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্য   বিক্ষোভ মিছিল  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close