বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬,
৫ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন      ● গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন      ● মিরপুরে পোশাকশ্রমিক ও বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ      ● মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট      ● পিরোজপুরে দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন, ঘুমন্ত হেলপার নিহত      ● ইরান-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা      ● রাজধানীতে একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ, বাসে আগুন      
বিনোদন
জন্মদিনে ‘লিম্বো’র পোস্টারে চমক দিলেন শরিফুল রাজ
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ১:১৬ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জন্মদিনে নতুন সিনেমার পোস্টার প্রকাশের মধ্য দিয়ে ভক্তদের চমক দিলেন অভিনেতা শরিফুল রাজ। কল্পবিজ্ঞানভিত্তিক চলচ্চিত্র ‘লিম্বো’তে অভিনয় করতে যাচ্ছেন তিনি। সিনেমাটি পরিচালনা করছেন নির্মাতা তানিম রহমান অংশু। এর চিত্রনাট্য লিখেছেন ভারতীয় চিত্রনাট্যকার বিপ্লব গোস্বামী, যিনি ‘লাপাত্তা লেডিস’ সিনেমার চিত্রনাট্যকার হিসেবে পরিচিত।

২০২৭ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার পরিকল্পনা রয়েছে ‘লিম্বো’র। জন্মদিন উপলক্ষে সিনেমাটির পোস্টার প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন শরিফুল রাজ।

পোস্টে রাজ লেখেন, ‘মহাকাশের পথে এক অনিঃশেষ যাত্রা ‘লিম্বো’। দর্শকের জন্য হতে যাচ্ছে এক অনন্য অভিজ্ঞতা, আমার জন্যও তাই। যাচ্ছি, ফিরে আসব, অন্যরকম এক জগৎ সঙ্গে নিয়ে। চলচ্চিত্রটি নির্মাণ করছেন তানিম রহমান অংশু।’

এদিকে রাজের জন্মদিনে সিনেমাটির পোস্টার প্রকাশের পাশাপাশি শুভেচ্ছা জানিয়েছেন পরিচালক তানিম রহমান অংশুও। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লেখেন, ‘মহাকাশের পথে এক অনিঃশেষ যাত্রা ‘লিম্বো’। শুভ জন্মদিন শরিফুল রাজ। এবার সার্ফিং হবে আকাশে চলো।’

‘আইসক্রিম’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় শরিফুল রাজের। এরপর বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করে নিজের অভিনয়দক্ষতার পরিচয় দিয়েছেন তিনি। এবার কল্পবিজ্ঞানের ভিন্নধর্মী গল্পে ‘লিম্বো’ নিয়ে হাজির হতে যাচ্ছেন এই অভিনেতা। মহাকাশকেন্দ্রিক গল্প ও নতুন ধরনের নির্মাণশৈলীর কারণে সিনেমাটি ঘিরে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।


কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  শরিফুল রাজ   সিনেমা   
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close