বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬,
৫ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন      ● গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন      ● মিরপুরে পোশাকশ্রমিক ও বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ      ● মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট      ● পিরোজপুরে দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন, ঘুমন্ত হেলপার নিহত      ● ইরান-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা      ● রাজধানীতে একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ, বাসে আগুন      
দেশজুড়ে
আত্রাইয়ে পতিসর-সমসপাড়া সড়ক মরণফাঁদ, দুর্ভোগে ১২ গ্রামের মানুষ
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৩:১২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মৎস্য ও শস্যভান্ডার হিসেবে পরিচিত নওগাঁর আত্রাই উপজেলায় পতিসর-সমসপাড়া পাকা সড়কটি যেন মরণফাঁদে পরিণত হয়েছে। গত বর্ষা মৌসুমে ভারী বৃষ্টিপাত ও বন্যায় সড়কটির বিভিন্ন স্থানে পিচঢালাই উঠে গিয়ে দেবে গেছে। সৃষ্টি হয়েছে অসংখ্য ছোট-বড় গর্ত। কোথাও কোথাও সড়ক ভেঙে যাওয়ায় যান চলাচলও প্রায় অযোগ্য হয়ে পড়েছে। তবে দীর্ঘদিন পার হলেও সড়কটি সংস্কারে দৃশ্যমান কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এতে প্রতিদিন চরম দুর্ভোগ পোহাচ্ছেন এ পথে চলাচলকারী হাজারো মানুষ।

সরেজমিনে জানা যায়, পতিসর থেকে হিঙ্গলকান্দি, বড়সাওতা হয়ে সমসপাড়া হাট এবং আত্রাইয়ের গুড়নদীর পারঘাট পর্যন্ত প্রায় ৯ কিলোমিটার দীর্ঘ এ সড়কটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উদ্যোগে দীর্ঘদিন আগে পাকা করা হয়। পাকাকরণের পর কার্পেটিং উঠে যাওয়ায় একবার সংস্কারও করা হয়েছিল। তবে গত বর্ষা মৌসুমে ভারী বৃষ্টিপাত ও বন্যার কারণে সড়কটির অধিকাংশ স্থানে পিচঢালাই উঠে যায় এবং বিভিন্ন অংশ দেবে যায়। এতে সড়কজুড়ে অসংখ্য ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে।

এ ছাড়া কয়েকটি স্থানে সড়ক ভেঙে যাওয়ায় যানবাহন চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়েছে। অনেক সময় ভাঙা অংশ পার হতে যাত্রীদের গাড়ি থেকে নেমে যেতে হচ্ছে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন রোগী, গর্ভবতী নারী ও কৃষিপণ্য পরিবহনকারীরা। সড়কটির এমন অবস্থায় সমসপাড়া, বড়সাওতা, মাঝগ্রাম, হিঙ্গলকান্দি ও পতিসরসহ আশপাশের ১০ থেকে ১২টি গ্রামের মানুষ দুর্ভোগে পড়েছেন।

পতিসর গ্রামের মতিউর রহমান মামুন বলেন, ‘ভারী বৃষ্টিপাত ও বন্যায় সড়কটি ভেঙে চুরমার হয়ে গেছে। সড়কের এমন বেহাল দশা হলেও এখন পর্যন্ত সংস্কারের কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। ফলে দিন দিন দুর্ভোগ আরও বেড়েই চলেছে।’

হিঙ্গলকান্দি গ্রামের রফিকুল ইসলাম বলেন, ‘এই সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করেন। উপজেলা ও জেলা সদর, হাসপাতাল কিংবা হাটবাজারে যাতায়াতের জন্য এই সড়ক ছাড়া বিকল্প কোনো পথ নেই। ফলে কৃষিপণ্য বিক্রি ও অন্যান্য মালামাল পরিবহনে ভাঙা সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।’ দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানান তিনি।

ভ্যানচালক মনিরুল ইসলাম বলেন, ‘সড়কে অসংখ্য বড় বড় গর্তের কারণে খুব অল্প পরিমাণ মালামাল নিয়ে চলাচল করতে হচ্ছে। এতে ভ্যানের বিভিন্ন যন্ত্রাংশও নষ্ট হচ্ছে। সড়কের বেহাল অবস্থার কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে।’ 

পথচারী নাদিম মাহমুদ বলেন, ‘সড়কটি ভেঙে যাওয়ায় একদিকে চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে, অন্যদিকে গাড়িভাড়া দ্বিগুণেরও বেশি দিতে হচ্ছে।’

এ বিষয়ে আত্রাই উপজেলা এলজিইডি প্রকৌশলী নিতীশ কুমার বলেন, ‘সড়কটি মেরামত ও পুনর্নির্মাণের জন্য প্রাক্কলন তৈরি করে জেলা কার্যালয়ে পাঠানো হয়েছে। অনুমোদন পেলেই দরপত্র আহ্বান করা হবে। আশা করছি, দ্রুতই কাজ শুরু করা যাবে।’

কেকে/ এমএমএন


আরও সংবাদ   বিষয়:  নওগাঁ সড়ক দুর্ভোগ   আত্রাইয়ের জনদুর্ভোগ   সড়ক সংস্কার   এলজিইডি   নওগাঁর খবর   আত্রাই সংবাদ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close