বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬,
৫ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন      ● গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন      ● মিরপুরে পোশাকশ্রমিক ও বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ      ● মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট      ● পিরোজপুরে দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন, ঘুমন্ত হেলপার নিহত      ● ইরান-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা      ● রাজধানীতে একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ, বাসে আগুন      
দেশজুড়ে
বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে জগদ্ধাত্রী পূজা উদযাপন
নিজস্ব প্রতিবেদক, বান্দরবান
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৩:৫৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বান্দরবানে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা।

বুধবার (১৮ নভেম্বর) সকালে বান্দরবান সদর কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গণে মঙ্গলপ্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। 

দিনব্যাপী মায়ের পূজা, ভোগ নিবেদন, পুষ্পাঞ্জলি, আরতি প্রতিযোগিতা ও মহাপ্রসাদ বিতরণসহ নানা ধর্মীয় আয়োজন অনুষ্ঠিত হয়।

পূজা উপলক্ষে সকাল থেকেই মণ্ডপে ভিড় করেন সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ। এ সময় জগতের সুখ-শান্তি ও কল্যাণ কামনায় তারা জগদ্ধাত্রী মায়ের কাছে প্রার্থনা করেন।

আয়োজক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দশমী পূজা, পুষ্পাঞ্জলি ও রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সকালে সাঙ্গু নদীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে এবারের পূজার আনুষ্ঠানিকতা শেষ হবে।

কেকে/ এসএমএন 


আরও সংবাদ   বিষয়:  কেন্দ্রীয় মন্দির   সাঙ্গু নদী   প্রতিমা বিসর্জন   বান্দরবানের খবর  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close