বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬,
৫ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন      ● গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন      ● মিরপুরে পোশাকশ্রমিক ও বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ      ● মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট      ● পিরোজপুরে দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন, ঘুমন্ত হেলপার নিহত      ● ইরান-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা      ● রাজধানীতে একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ, বাসে আগুন      
রাজনীতি
সরকারের একাংশের ছত্রচ্ছায়ায় আ.লীগ পুনর্বাসনের চেষ্টা চলছে: জামায়াত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৪:১৯ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সরকার ও প্রশাসনের একটি অংশ পরিকল্পিতভাবে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এসব পরিকল্পনাকারীকে চিহ্নিত করে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানিয়েছে দলটি।

বুধবার (১৮ নভেম্বর) বিকেলে রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ অভিযোগ করেন।

তিনি বলেন, গত ১২ ফেব্রুয়ারির গণভোটে প্রায় ৭০ শতাংশ মানুষ জুলাই সনদের পক্ষে রায় দিলেও সরকার তা উপেক্ষা করছে। সরকারের একদলীয় কর্তৃত্ববাদী মানসিকতার কারণে দেশে রাজনৈতিক সংকট তৈরি হয়েছে।

দেশের বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, থানা আক্রমণ ও পুলিশের ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার যথাযথ দায়িত্ব পালন করতে পারছে না।

মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেন, সচিবালয়, বেসামরিক প্রশাসন, পুলিশ ও বিচার বিভাগের গুরুত্বপূর্ণ পদে আওয়ামী লীগ ও ফ্যাসিবাদের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা এখনো রয়েছেন। তাদের প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতায় আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে।

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা ঘিরে বিভিন্ন স্থানে সহিংসতা ও উত্তেজনা ছড়ানোর বিষয়েও উদ্বেগ জানান তিনি। এ পরিস্থিতি মোকাবিলায় সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, বাংলাদেশে আর কখনো ফ্যাসিবাদের ঠাঁই হবে না। এ লক্ষ্যে জনগণকে সঙ্গে নিয়ে রাজনৈতিক ও সাংগঠনিক কর্মসূচি চালিয়ে যাবে জামায়াত।

মিয়া গোলাম পরওয়ার জানান, আগামী ২১ নভেম্বর রাজধানীতে সন্ত্রাস ও সহিংসতার বিরুদ্ধে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করবে দলটি। ডিসেম্বর মাসজুড়েও কর্মসূচি রয়েছে।

জুলাই সনদের গণরায় মেনে নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকার গণভোটের রায় মেনে নিলে রাজনৈতিক সংকট নিরসনের পথ তৈরি হবে। পাশাপাশি গার্মেন্টস খাতের শ্রমিকদের ন্যায্য দাবি ও শিল্পের স্বার্থ রক্ষায় সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান ও মাওলানা আব্দুল হালিমসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।


কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  সরকার   আ.লীগ   জামায়াত   
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close