বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬,
৫ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন      ● গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন      ● মিরপুরে পোশাকশ্রমিক ও বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ      ● মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট      ● পিরোজপুরে দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন, ঘুমন্ত হেলপার নিহত      ● ইরান-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা      ● রাজধানীতে একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ, বাসে আগুন      
দেশজুড়ে
মাগুরায় নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল শিশুর মরদেহ
মাগুরা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৪:৪৯ পিএম আপডেট: ১৮.১১.২০২৬ ৪:৫৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মাগুরার মহম্মদপুর উপজেলায় নিখোঁজের দুই দিন পর আট মাস বয়সী শিশু রাশমিতা চক্রবর্তীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার (১৮ নভেম্বর) সকালে উপজেলার বালিদিয়া ইউনিয়নের লক্ষ্মীপুর উত্তরপাড়া এলাকার একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

এ ঘটনায় শিশুটির মায়ের ভূমিকা নিয়ে রহস্য তৈরি হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে শিশুটির মৃত্যুর কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

শিশুটির বাবা সমীর কুমার চক্রবর্তী কুটে জানান, গত ১৬ নভেম্বর দুপুর আড়াইটা থেকে সাড়ে ৩টার মধ্যে স্ত্রী ও আট মাসের মেয়ে রাশমিতাকে নিয়ে বাড়ি থেকে বের হন তিনি। মহম্মদপুর বাজারে কাপড় কেনার কথা বলে তারা বাড়ি থেকে বের হয়েছিলেন। পরে ওই দিন সন্ধ্যায় মুঠোফোনে জানতে পারেন, তার স্ত্রীকে একটি স্থানে একা পাওয়া গেছে, তবে তার কোলে শিশুটি নেই।

খবর পেয়ে ভাই কৃষ্ণকে সঙ্গে নিয়ে মাগুরা সদর উপজেলার শিয়ালদ এলাকায় বাবার বাড়িতে যান সমীর। সেখানে গিয়ে স্ত্রীকে একা অবস্থায় দেখতে পান। এরপর শিশুটির সন্ধানে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন এবং পুলিশের সহযোগিতা নেন।

স্থানীয় সূত্রে জানা যায়, লক্ষ্মীপুর উত্তরপাড়া এলাকার রাস্তার পাশের একটি পুকুরে শিশুটির মরদেহ ভাসতে দেখেন স্থানীয় এক বালক। প্রথমে সেটিকে বড় পুতুল মনে করে লাঠি দিয়ে পুকুরের পাড়ে টেনে আনে সে। পরে সেটি শিশুর মরদেহ বুঝতে পেরে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে শিশুটির বাবা ও স্বজনেরা থানায় গিয়ে মরদেহটি রাশমিতা চক্রবর্তীর বলে শনাক্ত করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ মাগুরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সমীর-নন্দীতা দম্পতির প্রথম সন্তান ১৩ বছর বয়সী ছেলে সৌমিক চক্রবর্তী। তাদের দ্বিতীয় সন্তান জন্মের চার মাস পর রহস্যজনকভাবে মারা যায়। এবার তৃতীয় সন্তান আট মাস বয়সী রাশমিতারও রহস্যজনক মৃত্যু হলো। পরপর দুই সন্তানের এমন মৃত্যুতে পরিবারে শোকের পাশাপাশি নানা প্রশ্নেরও সৃষ্টি হয়েছে।।

স্থানীয় প্রত্যক্ষদর্শীদের দাবি, ১৬ নভেম্বর সন্ধ্যার আগে মরদেহ উদ্ধারের স্থান থেকে কয়েকশ গজ দূরে শিশুটির মাকে একা ঘোরাফেরা করতে দেখা যায়। তখন তার কোলে কোনো শিশু ছিল না। এ ছাড়া মায়ের বক্তব্যের অসংগতিসহ বিভিন্ন পারিপার্শ্বিক বিষয় সামনে আসায় ঘটনাটি নিয়ে রহস্য তৈরি হয়েছে। শিশুটির মৃত্যুর সঙ্গে মায়ের কোনো সম্পৃক্ততা রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

মাগুরার পুলিশ সুপার জানান, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে মহম্মদপুর থানা পুলিশ শিশুটির মরদেহ উদ্ধারের খবর পায়। পরে প্রয়োজনীয় আইনি কার্যক্রম শুরু করা হয়। শিশুটির মাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত শিশুটির মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়। পরিবারের অভিযোগ ও তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে সন্তান হারিয়ে শোকে ভেঙে পড়েছেন বাবা সমীর কুমার চক্রবর্তী। তিনি বলেন, ‘আমার সন্তানের মৃত্যুর প্রকৃত রহস্য উদ্‌ঘাটন করে দায়ীদের আইনের আওতায় আনা হোক। দ্রুত তদন্ত শেষ করে সঠিক বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছি।’

মহম্মদপুর থানা পুলিশ জানিয়েছে, শিশুটির মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কেকে/ এসএমএন 


আরও সংবাদ   বিষয়:  শিশু মৃত্যু   মরদেহ উদ্ধার   শিশু নিখোঁজ   জিজ্ঞাসাবাদ   মাগুরার সংবাদ   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close