বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬,
৫ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন      ● গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন      ● মিরপুরে পোশাকশ্রমিক ও বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ      ● মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট      ● পিরোজপুরে দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন, ঘুমন্ত হেলপার নিহত      ● ইরান-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা      ● রাজধানীতে একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ, বাসে আগুন      
দেশজুড়ে
বিসিডিএসের সম্পৃক্ততা বাতিলের প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন
নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৬:২৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ফার্মেসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্সে বাংলাদেশ কেমিস্টস্ অ্যান্ড ড্রাগিস্টস্ সমিতির (বিসিডিএস) সম্পৃক্ততা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে নীলফামারীতে মানববন্ধন করেছেন ওষুধ ব্যবসায়ীরা।

বুধবার (১৮ নভেম্বর) দুপুরে নীলফামারী বড় বাজার ট্রাফিক মোড়ে জেলা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির উদ্যোগে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। 

এতে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি মো. মোস্তাফিজুর রহমান।

সমাবেশে বক্তব্য দেন সংগঠনের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মনিরুজ্জামান, জ্যেষ্ঠ সহসভাপতি মো. সহিদুল ইসলাম, মো. তোবারক আলী ও মো. সফিউল আলম।

বক্তারা বলেন, ফার্মেসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্স পরিচালনায় বিসিডিএসের সম্পৃক্ততা গুরুত্বপূর্ণ। তাই এ কার্যক্রম থেকে সংগঠনটির সম্পৃক্ততা বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে প্রত্যাহার করতে হবে। অন্যথায় দাবি আদায়ে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

মানববন্ধনে সংগঠনের জেলা ও বিভিন্ন উপজেলা পর্যায়ের নেতারা এবং শহরের সাধারণ ওষুধ ব্যবসায়ীরা অংশ নেন।

কেকে/ এসএমএন 



আরও সংবাদ   বিষয়:  নীলফামারী   বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতি   ফার্মেসি রেজিস্ট্রেশন   ওষুধ ব্যবসায়ী   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close