বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬,
৫ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন      ● গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন      ● মিরপুরে পোশাকশ্রমিক ও বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ      ● মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট      ● পিরোজপুরে দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন, ঘুমন্ত হেলপার নিহত      ● ইরান-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা      ● রাজধানীতে একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ, বাসে আগুন      
রাজধানী
ডেঙ্গুমুক্ত মিরপুর গড়তে ‘আমরা ক’জনার’ পরিচ্ছন্নতা অভিযান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৭:১৮ পিএম আপডেট: ১৮.১১.২০২৬ ৭:২২ পিএম

‘ডেঙ্গুমুক্ত থাকুক আমাদের শহর, সুস্থ থাকুক আমাদের পরিবার’—এই স্লোগানকে সামনে রেখে রাজধানীর মিরপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমরা ক’জনা’। 

বুধবার (১৮ নভেম্বর) মিরপুরের ২ নম্বর ওয়ার্ডে সংগঠনটির উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে স্থানীয় বাসিন্দাদের ডেঙ্গু প্রতিরোধে সচেতন করার পাশাপাশি মশার প্রজননস্থল ধ্বংস, বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা এবং মশার কামড় থেকে বাঁচতে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের বিষয়ে প্রচার চালানো হয়।

সংগঠনটির সভাপতি লায়ন এ কে এম ফজলুল হক বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সচেতনতামূলক প্রচার-প্রচারণা যথেষ্ট নয়, এর পাশাপাশি নিজেদের ঘরবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে। মশার প্রজননস্থল ধ্বংস, মশার কামড় থেকে সুরক্ষার উপায় এবং ডেঙ্গুতে আক্রান্ত হলে করণীয় সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, জ্বর, মাথাব্যথা ও চোখের পেছনে ব্যথাসহ ডেঙ্গুর বিভিন্ন উপসর্গ দেখা দিলে অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতা ও পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই। ভবিষ্যৎ প্রজন্মকে ডেঙ্গুর ঝুঁকি থেকে রক্ষায় সংগঠনটির স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

আমরা ক’জনার’ সচেতনতামূলক কর্মসূচি

আমরা ক’জনার’ সচেতনতামূলক কর্মসূচি


সংগঠনটির সদস্যসচিব আব্দুল আজিজ বেপারি বলেন, মিরপুর-পল্লবীকে ডেঙ্গুমুক্ত রাখতে শুধু সিটি করপোরেশন বা প্রশাসনের ওপর নির্ভর করলে চলবে না। প্রত্যেক বাসিন্দাকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বাসাবাড়ি, ছাদ, বারান্দা, ফুলের টব ও পরিত্যক্ত পাত্রে পানি জমতে দেওয়া যাবে না।

তিনি আরও বলেন, মিরপুর-পল্লবীর প্রতিটি অলিগলি, বাসাবাড়ি ও শিক্ষাপ্রতিষ্ঠানকে ডেঙ্গুর ঝুঁকিমুক্ত রাখতে স্থানীয় বাসিন্দাদের সম্পৃক্ত করে নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা প্রয়োজন। একই সঙ্গে মশার প্রজননস্থল ধ্বংসে সবাইকে এগিয়ে আসতে হবে। জ্বর হলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানান তিনি।

দল-মতনির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত মিরপুর-পল্লী গড়ে তোলার আহ্বান জানান সংগঠনের নেতারা।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি লায়ন এ কে এম ফজলুল হক, সদস্যসচিব আব্দুল আজিজ বেপারি, কোষাধ্যক্ষ ও সাংবাদিক এএসএম বিপু এবং সংগঠনের সদস্য বাবুল, টিটু, সোহেল, পপু, সাধ্বুসহ অন্যরা।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  ডেঙ্গু প্রতিরোধ   সচেতনতামূলক কর্মসূচি  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close