বুধবার, ১৮ নভেম্বর ২০২৬,
৪ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন      ● গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন      ● মিরপুরে পোশাকশ্রমিক ও বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ      ● মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট      ● পিরোজপুরে দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন, ঘুমন্ত হেলপার নিহত      ● ইরান-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা      ● রাজধানীতে একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ, বাসে আগুন      
দেশজুড়ে
অটোরিকশা ছিনতাইয়ে চালক হত্যা, ৮ ঘণ্টায় গ্রেফতার ৪
নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৮:০৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মৌলভীবাজারে ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে চালক হাবিবুর রহমানকে (১৮) হত্যার ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। মরদেহ উদ্ধারের আট ঘণ্টার মধ্যে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে তিনজন এবং চোরাই ব্যাটারি কেনার অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়। এ সময় নিহতের অটোরিকশার চারটি ব্যাটারি, ব্যবহৃত স্যান্ডেল ও গলাবন্ধনী উদ্ধার করা হয়েছে।

গত সোমবার (১৬ নভেম্বর) সকাল থেকে অটোরিকশাসহ নিখোঁজ ছিলেন হাবিবুর। পরদিন মঙ্ললবার নভেম্বর দুপুরে মৌলভীবাজার পৌরসভার বড়বাড়ি সোনাপুর এলাকায় তার মরদেহ উদ্ধার করে সদর মডেল থানা পুলিশ। 

নিহত হাবিবুর সদর উপজেলার শিমুলতলা বাজার এলাকার বাসিন্দা ছিলেন।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, ১৬ নভেম্বর সকাল ১০টার দিকে সাধারণ যাত্রীর ছদ্মবেশে মৌলভীবাজার শহরের স্প্রিং কর্নার এলাকা থেকে হাবিবুরের অটোরিকশা ভাড়া করেন আছকান মিয়া (২৭)। পরে তাকে আমিন আলীর (৪৫) বাড়িতে নিয়ে যান। সেখানে আছকান ও আমিন মিলে তাকে আটক করেন। পরে সোহেল মিয়া (৩২) সেখানে পৌঁছালে তিনজন মিলে গলায় গলাবন্ধনী পেঁচিয়ে এবং নাক-মুখ চেপে ধরে হাবিবুরকে শ্বাসরোধে হত্যা করেন বলে পুলিশের দাবি।

হত্যার পর মরদেহটি আমিনের ঘরে রেখে দেন তারা। পরে সোহেল ও আছকান অটোরিকশার চারটি ব্যাটারি বড়হাট এলাকার আবিদা স্টোরের দোকানি আঃ মোসাব্বিরের (২৮) কাছে ৯ হাজার ৫০০ টাকায় বিক্রি করেন। ওই টাকা দিয়ে ইয়াবা কিনে তারা মাদক সেবন করেন। পরে মরদেহটি আমিনের বাড়ির পশ্চিম পাশে ছড়ার পাড়ে ঝোপের মধ্যে ফেলে রাখেন।

মরদেহ উদ্ধারের পর তদন্তে নেমে বড়বাড়ি এলাকা থেকে ব্যাটারিবিহীন অটোরিকশাটি উদ্ধার করে পুলিশ। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আছকান, আমিন ও সোহেলকে গ্রেফতার করা হয়। তাদের দেওয়া তথ্য অনুযায়ী, আবিদা স্টোর থেকে চারটি ব্যাটারি উদ্ধার এবং দোকানি মোসাব্বিরকে গ্রেফতার করা হয়। এ ছাড়া আমিনের বাড়ির কাছ থেকে নিহতের ব্যবহৃত স্যান্ডেল ও গলাবন্ধনী উদ্ধার করা হয়েছে।

মৌলভীবাজার জেলা পুলিশ সুপারের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খয়েরের নেতৃত্বে সদর মডেল থানা পুলিশের বিশেষ দল এ অভিযান পরিচালনা করে। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

কেকে/ এসএমএন 


আরও সংবাদ   বিষয়:  মৌলভীবাজার   অটোরিকশাচালক হত্যা   অটোরিকশা ছিনতাই   চারজন গ্রেফতার   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close