বুধবার, ১৮ নভেম্বর ২০২৬,
৪ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন      ● গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন      ● মিরপুরে পোশাকশ্রমিক ও বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ      ● মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট      ● পিরোজপুরে দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন, ঘুমন্ত হেলপার নিহত      ● ইরান-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা      ● রাজধানীতে একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ, বাসে আগুন      
দেশজুড়ে
বাগেরহাটে বিএনপি নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৮:১৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বাগেরহাট জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক হাদিউজ্জামান হিরোর বাড়িতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত ১টা ২৩ মিনিটে শহরের হরিণখানা এলাকায় এ ঘটনা ঘটে।

এতে বাড়ির জানালার কাচ ভেঙে যায় এবং একটি স্প্লিন্টার ঘরের ভেতরে প্রবেশ করে। তবে ঘটনার সময় বাসায় ছিলেন না বিএনপি নেতা।

বাড়ির সিসিটিভি ফুটেজে দেখা যায়, এক যুবক বাড়ির সামনে এসে বিস্ফোরকসদৃশ বস্তু নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে বাগেরহাট মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে আলামত উদ্ধার করে।

অধ্যাপক হাদিউজ্জামান হিরো বলেন, ‘রাত ২টার দিকে ঢাকা থেকে বাসায় ফেরার পথে বাড়ির সামনে লোকজনের ভিড় দেখে তিনি ঘটনা সম্পর্কে জানতে পারেন।’

তার অভিযোগ, দেশে চলমান নৈরাজ্য ও সহিংসতার অংশ হিসেবে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে এ ঘটনা ঘটানো হয়েছে। তিনি জড়িতদের শনাক্ত করে শাস্তির দাবি জানান।

জেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা সমন্বয়ক এম এ সালাম ঘটনার নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানান।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সামসুল আরেফিন বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করে আলামত উদ্ধার করা হয়েছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশ কাজ করছে।

কেকে/ এসএমএন 



আরও সংবাদ   বিষয়:  বাগেরহাট   বিএনপি নেতা   ককটেল বিস্ফোরণ   সিসিটিভি ফুটেজ   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close