বুধবার, ১৮ নভেম্বর ২০২৬,
৪ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন      ● গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন      ● মিরপুরে পোশাকশ্রমিক ও বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ      ● মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট      ● পিরোজপুরে দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন, ঘুমন্ত হেলপার নিহত      ● ইরান-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা      ● রাজধানীতে একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ, বাসে আগুন      
দেশজুড়ে
নির্বাহী প্রকৌশলীর ওপর হামলা, প্রতিবাদে ঠিকাদারদের মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক, নীলফামারী
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৮:২৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নীলফামারীতে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. হাজেরুল ইসলামের ওপর হামলার অভিযোগ উঠেছে ঠিকাদার মিঠু শেখের বিরুদ্ধে। এ ঘটনায় নির্বাহী প্রকৌশলীর বাম চোখের নিচে গুরুতর আঘাত লেগেছে। হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন ওই দপ্তরের অন্য ঠিকাদাররা।

বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে শহরের পিটিআই মোড় এলাকায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কার্যালয়ে এ ঘটনা ঘটে। 

বুধবার বিকেলে কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও সমাবেশ করেন ঠিকাদাররা।

মানববন্ধনে ঠিকাদার মোক্তার হোসেন, প্রবীর গুহ রিন্টু ও হাসান ইমাম লিটনসহ অনেকে বক্তব্য দেন। 

তারা বলেন, মেসার্স মৌরী ট্রেডার্সের স্বত্বাধিকারী মিঠু শেখ ডিমলা উপজেলার বালাপাড়া উচ্চবিদ্যালয়ের ভবন নির্মাণকাজে মূল ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স এসএস এন্টারপ্রাইজের অধীনে সাব-ঠিকাদার হিসেবে কাজ করছেন। নির্মাণকাজ শেষ না করেই বুধবার সকালে তিনি সম্পূর্ণ বিল দাবি করেন। বিল দিতে অস্বীকৃতি জানালে নির্বাহী প্রকৌশলীর ওপর হামলা চালান। বক্তারা অভিযুক্ত ঠিকাদারকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।

নির্বাহী প্রকৌশলী হাজেরুল ইসলাম বলেন, ‘মিঠু শেখ সকালে আমার কার্যালয়ে এসে চলমান নির্মাণকাজ অসম্পূর্ণ রেখেই চূড়ান্ত বিল দাবি করেন। আমি সরকারি বিধিবিধানের কথা জানিয়ে কাজ শেষ করে বিল নেওয়ার কথা বলি। এতে ক্ষিপ্ত হয়ে তিনি আমাকে টাকা দিতে চাপ দেন এবং বাম চোখের নিচে সজোরে ঘুষি মারেন। আমার চিৎকার শুনে সহকর্মীরা ছুটে এসে তাকে থামান। পরে হাসপাতালে চিকিৎসা নিয়েছি। এ ঘটনায় নীলফামারী সদর থানায় অভিযোগ করেছি।’

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জিল্লুর রহমান বলেন, ‘অভিযোগ পেয়েছি। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।’

কেকে/ এসএমএন 


আরও সংবাদ   বিষয়:  নীলফামারী   প্রকৌশলীর ওপর হামলা   শিক্ষা প্রকৌশল অধিদপ্তর   ঠিকাদারদের মানববন্ধন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close