রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় সংস্কৃতিমন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীর বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মাগুরার শালিখায় বিক্ষোভ মিছিল করেছেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বুধবার (১৮ নভেম্বর) উপজেলা সদর আড়পাড়া বাজারে উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাদের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
মিছিল থেকে দেশব্যাপী আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস, নাশকতা, জ্বালাও-পোড়াও এবং রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের অভিযোগ তুলে প্রতিবাদ জানানো হয়। একই সঙ্গে সংস্কৃতিমন্ত্রীর বাসভবনে ককটেল বিস্ফোরণের ঘটনার নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান নেতাকর্মীরা।
বিক্ষোভ মিছিলে শালিখা উপজেলা বিএনপি এবং এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
কেকে/ এসএমএন