বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬,
৫ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন      ● গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন      ● মিরপুরে পোশাকশ্রমিক ও বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ      ● মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট      ● পিরোজপুরে দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন, ঘুমন্ত হেলপার নিহত      ● ইরান-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা      ● রাজধানীতে একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ, বাসে আগুন      
জাতীয়
দেশে গৃহযুদ্ধ লাগানোর পাঁয়তারা চালাচ্ছে একটি অপশক্তি : স্পিকার
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ১০:৩৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব দুর্বল করার লক্ষ্যে একটি দেশবিরোধী অপশক্তি গৃহযুদ্ধ বাধানোর ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এ অপশক্তিকে প্রতিহত করতে দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।  

বুধবার (১৮ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে স্পিকার এসব কথা বলেন।

তিনি বলেন, ‘একটি দেশবিরোধী অপশক্তি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে দুর্বল করার লক্ষ্যে দেশে একটি গৃহযুদ্ধ শুরু করার পাঁয়তারা চালাচ্ছে। জনগণের নির্বাচিত প্রতিনিধি হিসেবে আপনারা ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিহত করবেন এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করবেন।’

সংসদ নেতা ও বিরোধীদলীয় নেতার বক্তব্যে দেশের নাগরিকেরা অনুপ্রাণিত হয়েছেন উল্লেখ করে স্পিকার অধিবেশনের কার্যক্রমে সংসদ সদস্যদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধীদলীয় নেতা, মন্ত্রিসভার সদস্য, চিফ হুইপ, ডেপুটি স্পিকার ও সভাপতিমণ্ডলীর সদস্যদেরও ধন্যবাদ জানান।

বক্তব্যের শেষে রাষ্ট্রপতির আদেশ পাঠের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন সমাপ্ত ঘোষণা করেন স্পিকার। 

কেকে/ এসএমএন 



আরও সংবাদ   বিষয়:  জাতীয় সংসদ   স্পিকার   হাফিজ উদ্দিন আহমদ   গৃহযুদ্ধ   সংসদ অধিবেশন   
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close