বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬,
৫ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন      ● গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন      ● মিরপুরে পোশাকশ্রমিক ও বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ      ● মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট      ● পিরোজপুরে দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন, ঘুমন্ত হেলপার নিহত      ● ইরান-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা      ● রাজধানীতে একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ, বাসে আগুন      
বিনোদন
উত্তরায় গ্রেপ্তার অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি
বিনোদন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৯:০৬ এএম
অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। সংগৃহীত ছবি

অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। সংগৃহীত ছবি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শিল্পীদের হোয়াটসঅ্যাপ গ্রুপের ‘আলো আসবেই’  সক্রিয় সদস্য হিসেবে পরিচিত অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে রাজধানীর উত্তরার ১৮ নম্বর সেক্টরের একটি সরকারি কোয়ার্টার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিবির উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. ইলিয়াস কবির গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, উত্তরার ওই বাসা থেকে জ্যোতিকা জ্যোতিকে আটক করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তার বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

২০২৪ সালের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ‘আলো আসবেই’ নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপকে ঘিরে বিতর্ক তৈরি হয়। অভিযোগ ওঠে, গ্রুপটির সদস্যরা আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে প্রচার চালানোর পাশাপাশি আন্দোলন দমনে বিভিন্ন পরামর্শ দিতেন। এমনকি শিক্ষার্থীদের ওপর গরম পানি ঢালার পরামর্শও গ্রুপের আলোচনায় এসেছিল বলে অভিযোগ রয়েছে।

জ্যোতিকা জ্যোতি ওই হোয়াটসঅ্যাপ গ্রুপের সক্রিয় সদস্য ছিলেন বলে জানা গেছে। জুলাই আন্দোলনকে কেন্দ্র করে তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলাও রয়েছে।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি   গ্রেপ্তার   
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close