বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬,
৫ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন      ● গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন      ● মিরপুরে পোশাকশ্রমিক ও বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ      ● মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট      ● পিরোজপুরে দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন, ঘুমন্ত হেলপার নিহত      ● ইরান-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা      ● রাজধানীতে একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ, বাসে আগুন      
দেশজুড়ে
‘লীগ ধর, জেলে ভর’ স্লোগানে মধ্যরাতে উত্তাল কিশোরগঞ্জ
সাব্বির হোসেন, কিশোরগঞ্জ
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৯:১৩ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রদল। 

বুধবার (১৮ নভেম্বর) রাত ১১টার দিকে জেলা শহরের পুরান থানা এলাকা থেকে মিছিলটি বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পুরান থানা এলাকায় গিয়ে শেষ হয়। এতে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন রাজিবের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় বিক্ষোভকারীরা ‘একটা একটা লীগ ধর, ধরে ধরে জেলে ভর’, ‘লীগ ধর, জেলে ভর’সহ বিভিন্ন স্লোগান দেন। এসব স্লোগানে রাতের শহরে উত্তেজনাপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়।

মিছিল শেষে জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন রাজিব বলেন, দেশজুড়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যেকোনো অপতৎপরতার বিরুদ্ধে ছাত্রদল রাজপথে সক্রিয় রয়েছে। দেশের গণতান্ত্রিক পরিবেশ ও জনগণের নিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে ছাত্রদলের নেতাকর্মীরা প্রস্তুত রয়েছেন। আওয়ামী লীগের নৈরাজ্য ও সহিংসতার বিরুদ্ধে ছাত্রদলের প্রতিবাদ অব্যাহত থাকবে।

মিছিল শেষে নেতাকর্মীরা আওয়ামী লীগের যেকোনো অপতৎপরতার বিরুদ্ধে রাজপথে সোচ্চার থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  স্লোগান   উত্তাল   কিশোরগঞ্জ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close