বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬,
৫ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন      ● গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন      ● মিরপুরে পোশাকশ্রমিক ও বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ      ● মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট      ● পিরোজপুরে দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন, ঘুমন্ত হেলপার নিহত      ● ইরান-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা      ● রাজধানীতে একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ, বাসে আগুন      
দেশজুড়ে
নাশকতার আশঙ্কায় কটিয়াদীতে সাড়ে ৪০০ লগি-বৈঠা জব্দ, আটক ২
সাব্বির হোসেন, কিশোরগঞ্জ
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৯:২১ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নাশকতার পরিকল্পনার আশঙ্কায় কিশোরগঞ্জের কটিয়াদীতে বিশেষ অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৪০০ লগি-বৈঠা জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার ধুলদিয়া ইউনিয়নের সশ্রাম-ধুলদিয়া বাজারসংলগ্ন দুটি করাতকলের কাঠের দোকানে অভিযান চালিয়ে এসব লগি-বৈঠা জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সম্ভাব্য নাশকতা প্রতিরোধে এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশের ধারণা, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতামূলক কর্মকাণ্ডে এসব লগি-বৈঠা ব্যবহারের পরিকল্পনা থাকতে পারে। অভিযানে দোকান দুটি থেকে আনুমানিক সাড়ে ৪০০ লগি-বৈঠা উদ্ধার করে জব্দ করা হয়।

এ ঘটনায় জসিম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, তিনি এসব লগি-বৈঠা তৈরি করেছিলেন। এ ছাড়া নাশকতার চেষ্টার অভিযোগে মিদুল নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়।

কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, ‘নাশকতা প্রতিরোধে পুলিশ শতভাগ সতর্ক অবস্থানে রয়েছে। এ লক্ষ্যে উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশ মোতায়েনের পাশাপাশি গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে।’

তিনি আরও বলেন, ‘কোথাও নাশকতার চেষ্টা হলে তাৎক্ষণিকভাবে তথ্য সংগ্রহ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। গোপন সংবাদের ভিত্তিতে সম্ভাব্য নাশকতার পরিকল্পনার তথ্য পাওয়ার পর তা প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।’

কেকে/সাশ


আরও সংবাদ   বিষয়:  নাশকতার আশঙ্কা   আ.লীগ   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close