বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬,
৫ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন      ● গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন      ● মিরপুরে পোশাকশ্রমিক ও বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ      ● মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট      ● পিরোজপুরে দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন, ঘুমন্ত হেলপার নিহত      ● ইরান-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা      ● রাজধানীতে একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ, বাসে আগুন      
প্রিয় ক্যাম্পাস
গবিতে ক্যারিয়ার গঠন নিয়ে জিবিসিডিসির সেমিনার অনুষ্ঠিত
গবি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৯:২৯ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) ‘দ্য পার্সন বিহাইন্ড দ্য প্রেস্টিজ: অ্যান আনটোল্ড জার্নি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) সভাকক্ষে ক্যারিয়ার ডেভেলপমেন্ট ক্লাবের (জিবিসিডিসি) উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্যবিজ্ঞান অনুষদের ডিন ড. মো. ফুয়াদ হোসেন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ফজলুল করিম।

আলোচনায় অধ্যাপক ড. মো. ফজলুল করিম বলেন, ‘আমরা কেবল অর্জনটা দেখি, এর পেছনের অজানা যাত্রাটা জানি না। প্রতিপত্তি চোখে পড়ে, কিন্তু সাফল্য রাতারাতি আসে না। জীবনের নেতিবাচক বিষয়কেও ইতিবাচকভাবে চিন্তা করতে হবে। বিল গেটস কিংবা স্টিভ জবসের প্রাতিষ্ঠানিক ডিগ্রি নেই, তবু তারা পরিশ্রম ও অধ্যবসায়ের জন্য বিশ্বজুড়ে সমাদৃত।’

তিনি আরও বলেন, ‘প্রযুক্তিকে যথাযথভাবে কাজে লাগাতে হবে। বিজ্ঞানের দুটি দিক আছে—ব্যবহার ও অপব্যবহার। প্রযুক্তির ওপর নির্ভর করে নিজেকে মেধাশূন্য করে ফেলা যাবে না, বরং এর সহায়তা নিতে হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) আমাদের চেয়ে অনেক বেশি এগিয়ে, কারণ এর কাছে প্রচুর তথ্য রয়েছে।’

প্রধান অতিথি ড. মো. ফুয়াদ হোসেন বলেন, ‘সফলতার পেছনে থাকে সাধনা। একজন শিক্ষার্থীর সফলতার পেছনে তার বাবার সংগ্রামের গল্প থাকে। আজকের আয়োজনের উদ্দেশ্য নিজেকে সাধনায় উদ্বুদ্ধ করার বার্তা পৌঁছে দেওয়া। বাবাদের সংগ্রামের গল্প থেকেই শিক্ষার্থীরা আজকের অবস্থানে এসেছেন। প্রশিক্ষণ যত কঠিন, পথ তত সহজ হবে। যিনি যত পরিশ্রম করবেন, তিনি তত বেশি সফল হবেন।’

অনুষ্ঠানে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে জিবিসিডিসির সভাপতি বিদিতা চৌধুরী বলেন, ‘শিক্ষার্থীদের ভবিষ্যৎ ও সম্ভাবনার স্বপ্ন বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় উপাদান সরবরাহ এবং আগামীর জন্য নিজেদের প্রস্তুত করার লক্ষ্যে জিবিসিডিসি বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকে। এরই ধারাবাহিকতায় আজকের আয়োজন। আমরা প্রত্যাশা করি, প্রতিটি শিক্ষার্থী নিজেদের ভবিষ্যৎ ক্যারিয়ার ও স্বপ্ন নিয়ে সচেতন হয়ে উঠবে।’

এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, শিক্ষার্থী এবং জিবিসিডিসির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  জিবিসিডিসির সেমিনার   গবি   
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close