বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬,
৫ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন      ● গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন      ● মিরপুরে পোশাকশ্রমিক ও বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ      ● মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট      ● পিরোজপুরে দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন, ঘুমন্ত হেলপার নিহত      ● ইরান-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা      ● রাজধানীতে একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ, বাসে আগুন      
দেশজুড়ে
আ.লীগের লকডাউন উপেক্ষা করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে স্বাভাবিক যান চলাচল
দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৯:৪৯ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের ডাকা লকডাউন উপেক্ষা করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি অংশে স্বাভাবিক রয়েছে যান চলাচল। প্রতিদিনের মতোই সড়কে চলছে দূরপাল্লার বাস, ট্রাকসহ বিভিন্ন ধরনের যানবাহন। স্বাভাবিক রয়েছে মানুষের চলাচল ও ব্যবসাপ্রতিষ্ঠানের কার্যক্রমও।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত দাউদকান্দির টোল প্লাজা থেকে ইলিয়টগঞ্জ পর্যন্ত মহাসড়কের বিভিন্ন অংশ ঘুরে এমন চিত্র দেখা গেছে।

দাউদকান্দির বলদা খালের একটি কনফেকশনারি দোকানের মালিক সোহান বলেন, ‘প্রতিদিনের মতোই আমরা স্বাভাবিকভাবে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছি।’

গৌরীপুর স্টেশনের ফল বিক্রেতা আরিফ বলেন, অন্যান্য দিনের মতোই ক্রেতারা স্বাভাবিকভাবে কেনাকাটা করছেন। মহাসড়কে যানবাহনের চাপ ও যানজটের চিত্রও আগের মতোই রয়েছে।

ইলিয়টগঞ্জ এলাকার বাসিন্দা মিজান বলেন, ‘লকডাউনের লেশমাত্র আমাদের এলাকায় এখন পর্যন্ত দেখতে পাইনি।’

ঢাকা থেকে ছেড়ে আসা সিডিএম পরিবহনের চালক কাদের বলেন, স্বাভাবিক গতিতে ঢাকা থেকে গৌরীপুর পর্যন্ত গাড়ি চালিয়ে যাত্রী নিয়ে এসেছেন। পথে কোনো ধরনের সমস্যার মুখে পড়তে হয়নি।

অন্যদিকে, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা এক ট্রাকচালক আনিস বলেন, ‘কোথাও কোনো অবরোধ বা বাধার মুখে পড়িনি। অন্যান্য দিনের মতোই গাড়ি চালিয়ে দাউদকান্দি টোল প্লাজায় পৌঁছেছি।’


কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  আ.লীগের লকডাউন   স্বাভাবিক যান চলাচল  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close