বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬,
৫ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন      ● গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন      ● মিরপুরে পোশাকশ্রমিক ও বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ      ● মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট      ● পিরোজপুরে দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন, ঘুমন্ত হেলপার নিহত      ● ইরান-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা      ● রাজধানীতে একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ, বাসে আগুন      
দেশজুড়ে
শ্রীমঙ্গলে আ. লীগের সহিংসতার প্রতিবাদে বিএনপির মোটরসাইকেল শোডাউন ও সমাবেশ
নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ১০:৩৬ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোর দেশব্যাপী অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য ও দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মোটরসাইকেল শোডাউন ও সমাবেশ করেছে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের সাগরদীঘি রোড এলাকা থেকে মোটরসাইকেল শোডাউনটি শুরু হয়। পরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শ্রীমঙ্গল চৌমুহনা চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সমাবেশ।

সমাবেশে বক্তারা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর সাম্প্রতিক কর্মকাণ্ডের নিন্দা জানান। একই সঙ্গে দেশে যেকোনো ধরনের নৈরাজ্য ও ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার ঘোষণা দেন।

শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. শাহাবুদ্দিনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. তাজ উদ্দিন তাজু, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক রাশেদুল হাসান মাস্টার, মৌলভীবাজার জেলা যুবদলের সহসভাপতি নিয়ামুল হক তরফদার, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রুবেল আহমেদ, যুবদল নেতা মাসুক আহমেদ, পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদির, সিন্দুরখান ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক আবুল খায়ের চৌধুরী মুরাদ, যুবদল নেতা শাকির আহমেদ, সৈয়দ মুর্শেদ সালেহীন নাবিল, ফখরুল ইসলাম ও জালাল আহমেদ।

এ ছাড়া ছাত্রদল ও কৃষকদলের নেতাদের মধ্যে বক্তব্য দেন শ্রীমঙ্গল উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. জালাল উদ্দিন, সদস্যসচিব সাইফুর রহমান, পৌর ছাত্রদলের সদস্যসচিব গোলাম সারওয়ার রিমন, শ্রীমঙ্গল সরকারি কলেজ ছাত্রদলের সদস্যসচিব আবুল সামাদ এবং পৌর কৃষকদলের সদস্যসচিব ইসলামুল হক পারভেজ।


কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  আ. লীগের সহিংসতা   বিএনপির মোটরসাইকেল শোডাউন ও সমাবেশ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close