বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬,
৫ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● তিন বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণ করবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী      ● দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, নিরাপত্তা জোরদার      ● ধানমণ্ডির কাঁঠালবাগানে গ্যাস লিকেজ থেকে আগুন, শিশুসহ দগ্ধ ৫      ● জাতিসংঘে রোহিঙ্গা প্রস্তাব পাস, পক্ষে ১২৮ দেশের ভোট      ● আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সাত জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন      ● একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন      ● গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন      
দেশজুড়ে
জীবননগরে ঘন কুয়াশায় বাড়ছে শীতজনিত রোগ
জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ১২:৪৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

হেমন্তের শুরুতেই ঝিরিঝিরি বৃষ্টি ঘন কুয়াশা ও হিমেল বাতাসে শীতের তীব্রতা বাড়তে শুরু করেছে দক্ষিণ-পশ্চিমান্ঞ্চলের চুয়াডাঙ্গার সীমান্তবর্তী উপজেলা জীবননগর। কুয়াশার কারণে অধিকাংশ সময়ই সূর্যী মামার দেখা মিলছে না। ঘন কুয়াশার কারণে মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতে দেখা গেছে। বিপাকে পড়েছে খেটে খাওয়া দিনমজুর। হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগ।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়,সকাল থেকেই চারপাশ কুয়াশায় আচ্ছন্ন। সাথে মিলেছে বৃষ্টির দেখাও। হঠাৎ এই কুয়াশার কারণে সাধারণ মানুষের দৈনন্দিন চলাচলে কিছুটা বিঘ্ন ঘটছে। বিশেষ করে খেটে খাওয়া দিনমজুর ও শ্রমিকদের চরম প্রতিকূলতার মুখোমুখি হতে হয়েছে। অনেককে তীব্র কুয়াশা উপেক্ষা করেই জীবিকার তাগিদে ঘর ছেড়েছেন খেটে খাওয়া দিনমজুর ও সাধারণ মানুষ।

উপজেলার মনোহরপুর গ্রামের সাহাঙ্গীর বলেন, ‘সকাল সকাল ভ্যান লিয়ে বাইর হয়িছি। পুরান ভাঙাড়ি জিনিসপত্র কিনবো। কিন্তু এই শীতে সকাল সকাল গ্রাম ঘুইরা বেড়ানো খুব কষ্টের। ঠান্ডায় হাত-পা জমে যায়, তবুও পেটের দায়ে বাইর হতি হয়।’

গ্রামে গ্রামে সাইকেল চালিয়ে ঝুরি ভাজা বিক্রি করেন সানোয়ার। শীতের কষ্টের কথা জানিয়ে তিনি বলেন, ‘এই শীতে সকালে বাইর হওয়াই মুশকিল। ঠান্ডায় শরীর কাঁপে, হাত-পা অবশ হয়ি যায়। তবুও সংসার চালাতি হবি, তাই কষ্ট করিই বাইর হতি হয়।’

ইটভাটার শ্রমিক মান্নান বলেন, ‘ভোরবেলা কাজে আসতি হয়। কাদামাটির মধ্যে কাজ করতি হয়। এই শীতে হাত-পা ঠান্ডায় একেবারে টালিয়ে যায়। তবুও পেটের দায়ে কাজ করতি হয়। কাম না করলে তো আর সংসার চলবি না।’

এদিকে, শীতের কারণে কয়েক দিন ধরেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বেসরকারি হাসপাতাল এবং চিকিৎসকদের ব্যক্তিগত চেম্বারে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত মানুষের ভিড় বেড়েছে। বিশেষ করে শিশু, ডায়রিয়া ও মেডিসিন বিভাগে রোগীদের ভিড়ের কারণে চিকিৎসক-নার্সদের হিমশিম অবস্থা।

শীতের প্রকোপে শীতজনিত রোগীর সংখ্যা বাড়ছে। সর্দি, জ্বর, নিউমোনিয়া, ডায়রিয়ায় আক্রান্ত হয়ে রোগীরা চিকিৎসা নিচ্ছেন। এদের মধ্যে শিশু ও বৃদ্ধের সংখ্যায় বেশি।

জীবননগর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা  ডা: ফাহমিদা আক্তার রুনা বলেন, শীতের কারণে হাসপাতালে দুই ধরনের রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। ঠান্ডা-জ্বর জনিত রোগ ও রোটা ভাইরাসজনিত ডায়রিয়া। প্রতিদিন বহির্বিভাগে শিশু রোগীর চাপ বেড়ে যাচ্ছে। আন্তঃবিভাগে শিশু ওয়ার্ডে গড়ে ৪০ জন রোগী চিকিৎসা নিচ্ছে।

চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত পর্যবেক্ষক মোঃ জামিনুর রহমান বলেন,বৃহস্পতিবার সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯ দশমিম ৫ ডিগ্রী সেলসিয়াস। এ সময় বাতাসের আদ্রতা ছিলো ৯৫শতাংশ। সকাল ৯টায় ১৯ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আদ্রতা ছিলো ৯১ শতাংশ।শরৎকালের শুরুতে মৌসুমি বায়ুর সক্রিয়তা ও নিষ্ক্রিয়তার কারণে আবহাওয়ায় এমন পরিবর্তন দেখা দিয়েছে বলে জানিয়েছেন তিনি।

এদিকে শীতের আগমনকে সামনে রেখে মানুষের সহায়তার প্রস্তুতির কথা জানিয়েছেন উপজেলা প্রশাসন। 

জীবননগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুমাইয়া সুলতানা এ্যানি বলেন, সকালে হালকা কুয়াশা, সঙ্গে শীতল বাতাস- প্রকৃতিতে ধীরে ধীরে শীতের আবহ তৈরি হচ্ছে। ভোরের পরিবেশে এখন সেই পরিবর্তন বেশ অনুভূত হচ্ছে।প্রশাসনিকভাবে শীতের প্রস্তুতি নেওয়া হয়েছে।শীতে খেটে খাওয়া হতদরিদ্র পরিবারের জন্য সাহায্য সহযোগিতাসহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close