বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬,
৫ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● তিন বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণ করবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী      ● দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, নিরাপত্তা জোরদার      ● ধানমণ্ডির কাঁঠালবাগানে গ্যাস লিকেজ থেকে আগুন, শিশুসহ দগ্ধ ৫      ● জাতিসংঘে রোহিঙ্গা প্রস্তাব পাস, পক্ষে ১২৮ দেশের ভোট      ● আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সাত জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন      ● একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন      ● গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন      
দেশজুড়ে
গোপালগঞ্জে এমপি সেলিমুজ্জামানের বাড়িতে নিষিদ্ধ আ.লীগের হামলা-ভাঙচুর
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ১:৩৩ পিএম

গোপালগঞ্জ-১ আসনের বিএনপির সংসদ সদস্য (এমপি) মো. সেলিমুজ্জামান মোল্লার বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১১টার দিকে কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের শিবগাতী গ্রামে এ ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন তারা।

জানা গেছে, সকালে মিছিল সহকারে এমপি সেলিমুজ্জামানের বাড়িতে অবস্থান নেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় তার বাড়ি লক্ষ্য করে কয়েকটি পেট্রল বোমা নিক্ষেপ করা হয়। এক পর্যায়ে বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া দেন তারা। তবে, এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো জানা যায়নি।

মুকসুদপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রাজু জানিয়েছেন, বেশ কিছু লোক মিছিল নিয়ে এমপি সেলিমুজ্জামানের বাড়িতে এসে পেট্রল বোমা নিক্ষেপ, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা।

জানা যায়, বুধবার রাতে গোপালগঞ্জ-২ আসনের বিএনপির সংসদ সদস্য ডা. কে এম বাবরের থানাপাড়া আরাফ জেনারেল হাসপাতাল ও ক্লিনিকে তার ব্যক্তিগত অফিসে ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। পরে ভাঙচুর করা মালামাল বের করে আগুন ধরিয়ে দেওয়া হয়। 

এর আগে, মঙ্গলবার রাতে গোপালগঞ্জ-৩ আসনের বিএনপির সংসদ সদস্য (এমপি) এস এম জিলানীর টুঙ্গিপাড়ার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। 

এদিকে গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা এলাকায় টহলরত বিজিবি ও এসআরবির গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। তবে, এতে কেউ আহত হয়েছে কি না খবর পাওয়া যায়নি।

অন্যদিকে, গোপালগঞ্জ শহরের পোস্ট অফিস মোড় এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল থেকে এফএনএফ নামে একটি সুপার শপে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করেন তারা।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  গোপালগঞ্জ   নিষিদ্ধ আ.লীগ   হামলা-ভাঙচুর  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close