বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬,
৫ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● তিন বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণ করবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী      ● দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, নিরাপত্তা জোরদার      ● ধানমণ্ডির কাঁঠালবাগানে গ্যাস লিকেজ থেকে আগুন, শিশুসহ দগ্ধ ৫      ● জাতিসংঘে রোহিঙ্গা প্রস্তাব পাস, পক্ষে ১২৮ দেশের ভোট      ● আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সাত জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন      ● একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন      ● গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন      
দেশজুড়ে
নারায়ণগঞ্জে ট্রাক ও যাত্রীবাহী বাসে দুর্বৃত্তদের আগুন
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ১:৪৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পৃথক দুটি ঘটনায় খড়বোঝাই ট্রাক ও যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোর থেকে সকাল পর্যন্ত উপজেলার জামপুরের মিরেরটেক বাজার ও কাঁচপুর এলাকায় এসব ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ভোর সাড়ে পাঁচটার দিকে মিরেরটেক বাজারে দাঁড়িয়ে থাকা একটি খড়বোঝাই ট্রাকে আগুন দেয় মোটরসাইকেলে আসা তিন দুর্বৃত্ত। এতে ট্রাকের সব খড় পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।

অন্যদিকে, সকাল সাড়ে ৮টার দিকে কাঁচপুর নতুন বাস টার্মিনালের সামনে তিশা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে যাত্রীবেশে উঠে আগুন দেয় দুর্বৃত্তরা। তবে যাত্রীরা দ্রুত নেমে যাওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

পুলিশ জানিয়েছে, দুটি ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত চলছে।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  নারায়ণগঞ্জ   যাত্রীবাহী বাসে আগুন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close