বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬,
৫ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● তিন বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণ করবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী      ● দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, নিরাপত্তা জোরদার      ● ধানমণ্ডির কাঁঠালবাগানে গ্যাস লিকেজ থেকে আগুন, শিশুসহ দগ্ধ ৫      ● জাতিসংঘে রোহিঙ্গা প্রস্তাব পাস, পক্ষে ১২৮ দেশের ভোট      ● আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সাত জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন      ● একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন      ● গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন      
দেশজুড়ে
কালাইয়ে তরুণ উদ্যোক্তা চিহ্নিতকরণ ও অর্থায়ন নিয়ে প্রচার কার্যক্রম
কালাই (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ১:৫৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জয়পুরহাটের কালাইয়ে তরুণ উদ্যোক্তা চিহ্নিতকরণ, নতুন উদ্যোক্তা সৃষ্টি ও অর্থায়নের সুযোগ সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রচার কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১০টায় কালাই উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলার সব ব্যাংকের সহযোগিতায় ‘উদ্যোগ (ইউডিওজি) উপজেলা ভিত্তিক তরুণ উদ্যোক্তা চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি’র আওতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মার্কেন্টাইল ব্যাংকের শাখা ব্যবস্থাপক মনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ। বিশেষ অতিথি ও প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ ব্যাংক, বগুড়ার যুগ্ম পরিচালক মো. মাহফিজুর রহমান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কালাই অগ্রণী ব্যাংক শাখার ব্যবস্থাপক মো. দেলোয়ার হোসেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মওদুদ আলম, পৌর বিএনপির আহ্বায়ক সাজ্জাদুর রহমান সোহেল তালুকদার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হারুনুর রশিদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মনিরুজ্জামানসহ বিভিন্ন ব্যাংকের শাখা ব্যবস্থাপক ও সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। এ ছাড়া উপজেলার তরুণ সমাজের প্রতিনিধিরাও অংশ নেন।

অনুষ্ঠানে তরুণ উদ্যোক্তা চিহ্নিতকরণ, নতুন উদ্যোক্তা তৈরি এবং সম্ভাবনাময় তরুণদের অর্থায়নের সুযোগ ও নীতিমালা নিয়ে আলোচনা করা হয়।

বক্তারা বলেন, এ কর্মসূচির মাধ্যমে তরুণরা উদ্যোক্তা হতে উৎসাহিত হবেন। পাশাপাশি আত্মকর্মসংস্থান সৃষ্টি ও স্থানীয় অর্থনীতিতে অবদান রাখার সুযোগ বাড়বে।

কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:   উদ্যোক্তা চিহ্নিতকরণ ও অর্থায়ন   কালাই   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close