বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬,
৫ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● তিন বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণ করবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী      ● দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, নিরাপত্তা জোরদার      ● ধানমণ্ডির কাঁঠালবাগানে গ্যাস লিকেজ থেকে আগুন, শিশুসহ দগ্ধ ৫      ● জাতিসংঘে রোহিঙ্গা প্রস্তাব পাস, পক্ষে ১২৮ দেশের ভোট      ● আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সাত জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন      ● একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন      ● গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন      
দেশজুড়ে
কেশবপুরে বিএনপি নেতার অফিসের সামনে ককটেল বিস্ফোরণ
কেশবপুর (যশোর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ২:১২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

যশোরের কেশবপুর উপজেলার হাসানপুরে বিএনপি নেতা মাহবুব মল্লিকের ব্যক্তিগত অফিসের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। একই রাতে ওই অফিসের বাড়ির মালিক ও হাসানপুর বাজার কমিটির সভাপতি মঞ্জুর আলম পলাশের বাড়ির সামনে বোমাসদৃশ একটি বস্তু পাওয়া গেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বুধবার (১৮ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটে। বিএনপি নেতা মাহবুব মল্লিক জানান, তার ব্যক্তিগত অফিসে নিয়মিত দলীয় কার্যক্রম পরিচালিত হয়। ঘটনার দিন রাতে অফিস বন্ধ করে তিনি বাড়িতে চলে যান। পরে ঘর মালিক মঞ্জুর আলম পলাশের ফোনে অফিসের সামনে ককটেল বিস্ফোরণের খবর জানতে পারেন।

মঞ্জুর আলম পলাশ জানান, সকালে ঘুম থেকে উঠে বাড়ির সামনে বোমাসদৃশ একটি বস্তু দেখতে পান। পরে মাহবুব মল্লিকের অফিসের সামনেও বিস্ফোরণের চিহ্ন দেখতে পেয়ে তাকে ফোনে বিষয়টি জানান। এরপর পুলিশকে খবর দেওয়া হয়।

হাসানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেন জানান, বিস্ফোরণের ঘটনাস্থলটি বিএনপি নেতা মাহবুব মল্লিকের ব্যক্তিগত অফিস। এ ধরনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তিনি সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের দাবি জানান।

খবর পেয়ে কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। তবে বিস্ফোরণের কারণ, বাড়ির সামনে পড়ে থাকা বস্তুটির প্রকৃত পরিচয় এবং কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  ককটেল বিস্ফোরণ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close