বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬,
৫ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● তিন বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণ করবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী      ● দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, নিরাপত্তা জোরদার      ● ধানমণ্ডির কাঁঠালবাগানে গ্যাস লিকেজ থেকে আগুন, শিশুসহ দগ্ধ ৫      ● জাতিসংঘে রোহিঙ্গা প্রস্তাব পাস, পক্ষে ১২৮ দেশের ভোট      ● আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সাত জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন      ● একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন      ● গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন      
আন্তর্জাতিক
ড. ইউনূসের বিরুদ্ধে আইনি পদক্ষেপের কথা ভাবছেন টিউলিপ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ২:৫২ পিএম আপডেট: ১৯.১১.২০২৬ ২:৫৪ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য টিউলিপ সিদ্দিক বাংলাদেশের সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা বিবেচনা করছেন। তার দাবি, দুর্নীতির অভিযোগে বাংলাদেশে তার বিরুদ্ধে পরিচালিত বিচারপ্রক্রিয়া ছিল ‘বিদ্বেষপ্রসূত’। এ ঘটনায় যুক্তরাজ্য সরকারের মন্ত্রিসভা থেকেও পদত্যাগ করতে হয়েছিল তাকে।

সম্প্রতি গুটো হ্যারির উপস্থাপনায় ‘পলিটিকস আনলিশড’ নামের একটি নতুন পডকাস্টে দেওয়া সাক্ষাৎকারে এ কথা জানান টিউলিপ। তিনি বলেন, ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করার বিষয়ে একজন অভিজ্ঞ আইনজীবীর সঙ্গে আলোচনা করছেন তিনি। আইনি পদক্ষেপের সম্ভাবনাও খতিয়ে দেখছেন।

বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের হ্যাম্পস্টেড অ্যান্ড হাইগেট আসনের সংসদ সদস্য। শেখ হাসিনার ১৫ বছরের শাসনামলে তার পরিবারের সঙ্গে সংশ্লিষ্টতা এবং তৎকালীন সরকারের কাছ থেকে সুবিধা নেওয়ার অভিযোগে বাংলাদেশের কর্তৃপক্ষের নজরে আসেন তিনি।

গত বছরের ডিসেম্বরে ঢাকার উপকণ্ঠে পরিবারের জন্য একটি প্লট বরাদ্দে খালা শেখ হাসিনাকে প্রভাবিত করার অভিযোগে টিউলিপকে দুই বছরের কারাদণ্ড দেন বাংলাদেশের আদালত। তার সঙ্গে আরও ১৬ জনের বিচার হয়। তবে লন্ডনে অবস্থানরত টিউলিপ অনুপস্থিতিতেই এ বিচার সম্পন্ন হয়। শুরু থেকেই অভিযোগ অস্বীকার করে আসছেন তিনি।

২০২৫ সালের গ্রীষ্মে গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে টিউলিপ অভিযোগগুলোকে ‘সম্পূর্ণ অযৌক্তিক’ বলে অভিহিত করেন। তার দাবি, শেখ হাসিনা ও বাংলাদেশের সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসের দীর্ঘদিনের বিরোধের কারণে তিনি এই পরিস্থিতির শিকার হয়েছেন।

নতুন পডকাস্টে টিউলিপ বলেন, তার বিরুদ্ধে পরিচালিত বিচার ছিল বিদ্বেষপ্রসূত। আইনজীবীদের সঙ্গে কথা বলে তিনি আইনি পদক্ষেপের বিষয়টি বিবেচনা করছেন। এ বিষয়ে মন্তব্য জানতে ড. ইউনূসের দুই ঘনিষ্ঠ সহযোগীর মাধ্যমে যোগাযোগ করা হলেও তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

টিউলিপের দাবি, তার বিরুদ্ধে ঠিক কী অভিযোগ আনা হয়েছে, তা জানতে তিনি একাধিকবার চেষ্টা করেছেন। কিন্তু তার আইনজীবীদের পাঠানো চিঠির কোনো জবাব দেয়নি বাংলাদেশের সরকার।

ড. ইউনূস যখন লন্ডনের ডরচেস্টার হোটেলে অবস্থান করছিলেন, তখন তাকে হাতে লেখা চিঠিও পাঠিয়েছিলেন বলে জানান টিউলিপ। তার ভাষ্য, সামনাসামনি কথা বলার জন্য বারবার চেষ্টা করলেও ড. ইউনূস তার সঙ্গে দেখা করতে রাজি হননি।

মামলা ও বিচার নিয়ে মানসিক চাপে ছিলেন কি না, এমন প্রশ্নের জবাবে টিউলিপ বলেন, নিজেকে নির্দোষ জানতেন বলে অভিযোগগুলো তাকে খুব বেশি বিচলিত করেনি। বরং পুরো বিষয়টি তার কাছে ছিল বিস্ময়কর। বিচারপ্রক্রিয়ার অভিজ্ঞতাকে তিনি ‘কাফকাস্ক দুঃস্বপ্নের’ সঙ্গে তুলনা করেন।

টিউলিপ বলেন, কী অপরাধে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে, সে বিষয়ে তার কোনো ধারণা ছিল না। সকালে ঘুম থেকে উঠে স্কাই নিউজের সংবাদ সতর্কতা দেখেই প্রথম জানতে পারেন যে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে।


সূত্র: দ্য গার্ডিয়ান 


কেকে/সাশ


আরও সংবাদ   বিষয়:  আইনি পদক্ষেপ   ড. ইউনূস   টিউলিপ  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close