বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬,
৫ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● তিন বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণ করবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী      ● দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, নিরাপত্তা জোরদার      ● ধানমণ্ডির কাঁঠালবাগানে গ্যাস লিকেজ থেকে আগুন, শিশুসহ দগ্ধ ৫      ● জাতিসংঘে রোহিঙ্গা প্রস্তাব পাস, পক্ষে ১২৮ দেশের ভোট      ● আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সাত জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন      ● একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন      ● গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন      
দেশজুড়ে
কালাইয়ে পরিত্যক্ত পুলিশ বক্সে আগুন, ফেসবুকে ছড়াল ভিডিও
কালাই (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৩:০৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জয়পুরহাটের কালাই পৌরসভার সরাইল এলাকায় পরিত্যক্ত একটি পুলিশ বক্সে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

বুধবার (১৮ নভেম্বর) দিবাগত গভীর রাতে একদল দুর্বৃত্ত এ ঘটনা ঘটায়। আগুন দেওয়ার দৃশ্য নিজেরাই মোবাইল ফোনে ধারণ করে পরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেয় তারা।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। পরিত্যক্ত পুলিশ বক্সে আগুন দেওয়ার ঘটনায় কারা জড়িত এবং কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটানো হয়েছে, তা নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

ঘটনার পর রাত আনুমানিক দেড়টার দিকে সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে আগুন দেওয়ার দৃশ্যমান আলামত মুছে ফেলার চেষ্টার চিহ্ন দেখা যায়। সেখানে আগুনের বড় কোনো আলামত না থাকলেও পোড়া দাগ ও পেট্রোলের গন্ধ পাওয়া যায়। তবে কারা আগুন দিয়েছে কিংবা কারা আলামত নষ্টের চেষ্টা করেছে, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

এ বিষয়ে ওই রাতে এলাকায় দায়িত্ব পালনরত পুলিশের উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলামের কাছে জানতে চাওয়া হলে তিনি ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি।

ঘটনার খবর পেয়ে জয়পুরহাট জেলা যুবদলের সদস্য তরিকুল ইসলাম তালুকদার রাসেল তাৎক্ষণিক ঘটনাস্থলে যান। সেখানে তিনি ঘটনার সত্যতা যাচাই করেন এবং দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন। এ সময় নাশকতা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ সদস্যদের অনুরোধ জানান তিনি।

এদিকে, ফেসবুকে আগুন দেওয়ার ভিডিও ছড়িয়ে পড়ায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও সমালোচনা তৈরি হয়েছে। পরিত্যক্ত পুলিশ বক্সে আগুন দেওয়ার পেছনে কারা রয়েছে, কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটানো হয়েছে এবং ঘটনার পর আলামত মুছে ফেলার চেষ্টা হয়েছিল কি না, তা নিয়ে আলোচনা চলছে। তবে এ ঘটনায় জড়িত কারও পরিচয় বা সংশ্লিষ্টতা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  পুলিশ বক্সে আগুন   কালাই  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close