বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬,
৫ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● তিন বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণ করবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী      ● দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, নিরাপত্তা জোরদার      ● ধানমণ্ডির কাঁঠালবাগানে গ্যাস লিকেজ থেকে আগুন, শিশুসহ দগ্ধ ৫      ● জাতিসংঘে রোহিঙ্গা প্রস্তাব পাস, পক্ষে ১২৮ দেশের ভোট      ● আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সাত জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন      ● একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন      ● গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন      
দেশজুড়ে
গাজীপুরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৫০ কারখানা, ছুটি ঘোষণা ১০ টি
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৩:০৭ পিএম আপডেট: ১৯.১১.২০২৬ ৩:১৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

শ্রমিক অসন্তোষ ও সম্ভাব্য আন্দোলনের আশঙ্কায় গাজীপুরে ৫০টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ ছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলার ১০টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে জেলার বিভিন্ন শিল্পাঞ্চলে খোঁজ নিয়ে এসব তথ্য জানা গেছে।

শিল্প পুলিশ সূত্রে জানা যায়, ভোগড়া, সালনা ও বাংলাবাজার এলাকার ৮ থেকে ১০টি পোশাক কারখানায় বৃহস্পতিবারের জন্য সাধারণ ছুটি ঘোষণা করা হয়। অন্যদিকে, চলমান শ্রমিক অসন্তোষের কারণে সকাল ১০টা পর্যন্ত প্রায় ৫০টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে।

গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মো. আমজাদ হোসেন জানান, ছুটি ঘোষণার পর কিছু শ্রমিক সড়কে জড়ো হওয়ার চেষ্টা করেন। পরে পুলিশ, বিজিবি ও যৌথ বাহিনীর সদস্যরা তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেন।

তিনি আরও জানান, বর্তমানে জেলার কোথাও কোনো অপ্রীতিকর পরিস্থিতি নেই। বাকি কারখানাগুলোতে স্বাভাবিকভাবে উৎপাদন কার্যক্রম চলছে।

এদিকে, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন এলাকায় শিল্পপ্রতিষ্ঠান বন্ধ থাকায় সড়কে মানুষের চলাচল তুলনামূলক কম দেখা গেছে। অনেক এলাকায় দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠানও কম খোলা রয়েছে।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  গাজীপুর   পোশাক কারখানা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close