পুঁজিবাজারে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণ এবং ব্যবসায়িক অংশীদারত্ব জোরদারে কৌশলগত উদ্যোগ নিয়েছে হাজী আহমদ ব্রাদার্স সিকিউরিটিজ লিমিটেড ও এবি ইনভেস্টমেন্টস লিমিটেড।
এ লক্ষ্যে গত ১৬ নভেম্বর ২০২৬ তারিখে মুসি কর্পোরেশনের কর্পোরেট প্রধান কার্যালয় উদয় টাওয়ারে প্রতিষ্ঠান দুটির মধ্যে একটি কৌশলগত ব্যবসায়িক সভা অনুষ্ঠিত হয়।
সভায় হাজী আহমদ ব্রাদার্স সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাকিব মো. ফখরুল এবং এবি ইনভেস্টমেন্টস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাউল আলীমসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় পুঁজিবাজারে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণ, মুসি কর্পোরেশনের বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানে করপোরেট অ্যাডভাইজরি সেবা প্রদান, কৌশলগত বিনিয়োগ অংশীদারত্ব জোরদার এবং গবেষণা প্রতিবেদন ও বাজার বিশ্লেষণ আদান-প্রদানের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
এ সময় উভয় প্রতিষ্ঠান পারস্পরিক ব্যবসায়িক স্বার্থ, প্রবৃদ্ধি ও দীর্ঘমেয়াদি সহযোগিতা নিশ্চিত করতে ভবিষ্যতে যৌথ উদ্যোগ গ্রহণের বিষয়ে আগ্রহ প্রকাশ করে। পাশাপাশি ব্যবসায়িক সহযোগিতার নতুন ক্ষেত্র চিহ্নিত ও সম্প্রসারণের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
সংশ্লিষ্টদের মতে, এ ধরনের কৌশলগত ব্যবসায়িক সহযোগিতা পুঁজিবাজারে সেবার পরিধি বাড়ানো, বিনিয়োগসংক্রান্ত গবেষণা ও বিশ্লেষণ কার্যক্রম উন্নত করা এবং করপোরেট পর্যায়ে নতুন ব্যবসায়িক সম্ভাবনা তৈরিতে ভূমিকা রাখতে পারে।
কেকে/ এমএস