বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬,
৫ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● তিন বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণ করবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী      ● দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, নিরাপত্তা জোরদার      ● ধানমণ্ডির কাঁঠালবাগানে গ্যাস লিকেজ থেকে আগুন, শিশুসহ দগ্ধ ৫      ● জাতিসংঘে রোহিঙ্গা প্রস্তাব পাস, পক্ষে ১২৮ দেশের ভোট      ● আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সাত জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন      ● একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন      ● গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন      
স্বাস্থ্য
স্বাস্থ্য অধিদপ্তরে বদলি-পদায়নে অটোমেশন, কমিটি গঠন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৩:২৯ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

স্বাস্থ্য অধিদপ্তরের মেডিকেল ও নন-মেডিকেল কর্মকর্তা-কর্মচারীদের বদলি ও পদায়ন কার্যক্রমে নতুন ছয়জন বিশিষ্ট কমিটি গঠন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। একই সঙ্গে সব পর্যায়ের বদলি ও পদায়ন কার্যক্রম পর্যায়ক্রমে অটোমেশনের আওতায় আনার নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পার-২ শাখা এ সংক্রান্ত অফিস আদেশ জারি করেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালককে (প্রশাসন) কমিটির সভাপতি করা হয়েছে। সদস্য হিসেবে রয়েছেন স্বাস্থ্য সেবা বিভাগের পার-৩ শাখার উপসচিব বা সিনিয়র সহকারী সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন), উপপরিচালক (পার-১ ও ২) ওসংশ্লিষ্ট শাখার সহকারী পরিচালক (পার-১/২/৩/৪)। কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন)।

অফিস আদেশে কমিটির কার্যপরিধিতে বলা হয়েছে, কমিটি বদলি ও পদায়নের প্রস্তাব পর্যালোচনা করে সুপারিশসহ কার্যবিবরণী তৈরি করবে। এসব সুপারিশ মহাপরিচালক স্বাস্থ্য অধিদপ্তরের অনুমোদন সাপেক্ষে বাস্তবায়ন করতে হবে।

এ ছাড়া সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীর বদলি ও পদায়ন কার্যক্রম পর্যায়ক্রমে অটোমেশনের আওতায় আনতে হবে। এ ক্ষেত্রে বদলি ও পদায়নের ক্ষেত্রে সর্বোচ্চ ন্যায়বিচার নিশ্চিত করার নির্দেশনাও দেওয়া হয়েছে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  স্বাস্থ্য অধিদপ্তরে বদলি   পদায়নে অটোমেশন   কমিটি গঠন  
মতামত লিখুন:
Loading...
Loading...

স্বাস্থ্য- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close