বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬,
৫ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● তিন বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণ করবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী      ● দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, নিরাপত্তা জোরদার      ● ধানমণ্ডির কাঁঠালবাগানে গ্যাস লিকেজ থেকে আগুন, শিশুসহ দগ্ধ ৫      ● জাতিসংঘে রোহিঙ্গা প্রস্তাব পাস, পক্ষে ১২৮ দেশের ভোট      ● আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সাত জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন      ● একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন      ● গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন      
দেশজুড়ে
শেরপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ ও আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার
শেরপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৩:৪১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বগুড়ার শেরপুর উপজেলায় সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় ছাত্রলীগ ও আওয়ামী লীগের দুই স্থানীয় নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়। এর আগে গতকাল বুধবার (১৮ নভেম্বর) উপজেলার সুঘাট ইউনিয়নের জয়লা জুয়ান বাজার ও গাড়িদহ বাজার এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের আদালতে পাঠানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সুঘাট ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ছামিদুল ইসলাম (৩০) এবং গাড়িদহ ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য জাহিদ উদ্দিন (৪০)। ছামিদুল চক কল্যাণী এলাকার নুরুল আমিনের ছেলে। জাহিদ গাড়িদহ কাঞ্চনপুর এলাকার মৃত মাহতাব উদ্দিনের ছেলে। 

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিকেল সাড়ে ৫টায় জয়লাজুয়ান বাজার থেকে ছামিদুলকে গ্রেপ্তার করা হয়। এরপর রাত ৭টার দিকে গাড়িদহ বাজার এলাকা থেকে জাহিদ উদ্দিনকে গ্রেপ্তার করেন শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. তোফাজ্জল হোসেন।

পুলিশ জানায়, গত ১৫ নভেম্বর শেরপুর থানায় করা একটি মামলার (এজাহার নম্বর ১৭, জিআর নম্বর ৩২৭) তদন্তে তাদের নাম আসামি হিসেবে উঠে এসেছে। মামলাটি সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৯(৩), ১০, ১১ ও ১৩ ধারা এবং বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮-এর ৩, ৪ ও ৬ ধারায় করা হয়েছে।

কেকে/সাশ 


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close