ইনিংস হারের শঙ্কা এড়িয়ে লিড নিতে পারলেও খুব বেশিদূর এগোতে পারল না বাংলাদেশ। বাংলাদেশের দ্বিতীয় ইনিংস থেমেছে সবকটি উইকেট হারিয়ে ১৬৮ রানে। লিড ১১ রান। জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার দরকার মাত্র ১২ রান।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে এ ম্যাচ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশের প্রথম ইনিংসে ৪০০ রানের জবাবে দক্ষিণ আফ্রিকা করেছিল ৫৫৭ রান। ফলে ১৫৭ রানের লিড পায় স্বাগতিকেরা। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরু থেকেই বিপদে পড়ে বাংলাদেশ।
কেকে/এমএ