সারাদেশে আওয়ামী লীগের সহিংসতার প্রতিবাদে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় অবস্থান কর্মসূচি পালন করেছেন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এ কর্মসূচি পালন করা হয়।
দলীয় সূত্রে জানা গেছে, কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য হাজী জসিম উদ্দীনের নির্দেশনায় উপজেলাজুড়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। ফ্যাসিবাদী আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানানো এবং উপজেলার সার্বিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহ্বান নিয়ে সকাল থেকেই বিভিন্ন স্থানে অবস্থান নেন দলটির নেতা-কর্মীরা।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি সরকার জহিরুল হক মিঠুন, উপজেলা বিএনপির বর্তমান সাধারণ সম্পাদক হাজী আমির হোসেন, সহ-সভাপতি মহসিন কবির সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, উপজেলা কৃষক দলের সভাপতি মো. মিজানুর রহমান খান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক আকরামুল ইসলামসহ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও অন্যান্য অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।
এ সময় নেতারা উপজেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ ও সচেতন থাকার আহ্বান জানান।
কেকে/সাশ