বাংলাদেশের দেওয়া ১২ রানের লক্ষ্য মাত্র ১ দশমিক ৩ ওভারেই তুলে নিলো দক্ষিণ আফ্রিকা। তাতে দুই ম্যাচে টেস্ট সিরিজ ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকেরা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ১০০ রানে ৫ উইকেট নিয়ে পঞ্চম দিনের খেলা শুরু করেছিল বাংলাদেশ।
লিটন ও মুশফিক কিছুটা এগিয়ে নিলেও বেশিদূর দলকে টানতে পারেনি তারা। ৩৯ রান করে রাবাদার বলে বোল্ড হলে জুটি ভাঙ্গে তাদের। এরপর মিরাজ মাঠে নেমেও ফিরে যান দ্রুত।
শেষদিকে হার্মার দ্রুত উইকেট তুলে নিয়ে ১৬৮ রানে অলআউট করে বাংলাদেশকে। হার্মার নেন ৬ উইকেট। রাবাদা পান ৩ উইকেট।
১২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১ রানেই ওপেনার অ্যাকারম্যানকে হারায় দক্ষিণ আফ্রিকা। মিরাজের বলে স্লিপে ক্যাচ দেন তিনি। তবে এবাদতের করা দ্বিতীয় ওভারেই জয় তুলে নেয় প্রোটিয়ারা।
কেকে/এমএ