সংক্রামক রোগ হামের উপসর্গ নিয়ে গেল ২৪ ঘণ্টায় দেশে সাত শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর নিশ্চিত হামে ১০৫ এবং উপসর্গ নিয়ে এক হাজার ২৩১ জনের মৃত্যু হলো।
আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়।
সব মিলিয়ে হাম ও উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১ হাজার ৩৩৬ জনে।
বুলেটিনে বলা হয়, বুধবার (১৮ নভেম্বর) সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ৩৩০ জন রোগী এসেছে।
প্রাপ্তথ্য তথ্যানুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট লাখ ২৬ হাজার ৪৬৯ জন রোগী ভর্তি হয়েছে। এই সমেয় ২ লাখ ১৭ হাজার ৫৪০ জন চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছে।
কেকে/এমএ