বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬,
৫ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● হামের উপসর্গে এক দিনে ঝরল সাত শিশুর প্রাণ      ● বাংলাদেশকে ৯ উইকেটে হারিয়ে সিরিজে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা      ● দক্ষিণ আফ্রিকাকে ১২ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ      ● তিন বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণ করবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী      ● দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, নিরাপত্তা জোরদার      ● ধানমণ্ডির কাঁঠালবাগানে গ্যাস লিকেজ থেকে আগুন, শিশুসহ দগ্ধ ৫      ● জাতিসংঘে রোহিঙ্গা প্রস্তাব পাস, পক্ষে ১২৮ দেশের ভোট      
জাতীয়
পররাষ্ট্র মন্ত্রণালয়ে দফায় দফায় কূটনীতিকদের বৈঠক
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৪:৩৫ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সাথে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন, যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক ও ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। এছাড়া খলিলুর রহমানের সাথে বৈঠক করেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার ও চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স লিউ ইউইন। 

আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আলাদা বৈঠক করেন তারা।

বৈঠক শেষে ব্রেন্ট টি ক্রিস্টেনসেন জানান, যুক্তরাষ্ট্রের থ্যাংকসগিভিং ডে উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করতেই পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন তিনি। এ সময় দুই দেশের সুসম্পর্ক নিয়েও আলোচনা হয়েছে। 

তবে বৈঠকের বিষয়ে এর বাইরে বিস্তারিত কিছু জানাননি তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকেও বিস্তারিত কিছু জানানো হয়নি। 

সারাহ কুক জানান, বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করা এবং রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা হয়েছে।

কূটনৈতিক সূত্র বলছে, রোহিঙ্গা গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে করা মামলার রায় বৃহস্পতিবার দেবে নেদারল্যান্ডসের হেগ শহরের আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। মামলার রায়কে ঘিরে এই বৈঠক অনুষ্ঠিত হতে পারে। আইসিজের এই রায় চূড়ান্ত। এর বিরুদ্ধে আপিলের কোনও সুযোগ নেই। 

বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১০টায় নেদারল্যান্ডসের হেগ শহরে অবস্থিত এ আদালতের পিস প্যালেসে প্রকাশ্য অধিবেশন শুরু হবে। সেখানে আদালতের প্রেসিডেন্ট বিচারক ইওয়াসাওয়া ইউজি রায় পড়ে শোনাবেন। 

গেল ৩ নভেম্বর  সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় আইসিজে।

পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালানোর অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে ২০১৯ সালের ১১ নভেম্বর এ মামলা দায়ের করেছিল। জাতিসংঘের সর্বোচ্চ এই আদালতে এটি ‘গাম্বিয়া বনাম মিয়ানমার’ মামলা নামে পরিচিত। বিশ্বের ১১টি দেশ এ মামলায় পক্ষভুক্ত।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  পররাষ্ট্র মন্ত্রণালয়   দফায় দফায়   কূটনীতিকদের বৈঠক   
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close