বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬,
৫ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● হামের উপসর্গে এক দিনে ঝরল সাত শিশুর প্রাণ      ● বাংলাদেশকে ৯ উইকেটে হারিয়ে সিরিজে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা      ● দক্ষিণ আফ্রিকাকে ১২ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ      ● তিন বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণ করবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী      ● দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, নিরাপত্তা জোরদার      ● ধানমণ্ডির কাঁঠালবাগানে গ্যাস লিকেজ থেকে আগুন, শিশুসহ দগ্ধ ৫      ● জাতিসংঘে রোহিঙ্গা প্রস্তাব পাস, পক্ষে ১২৮ দেশের ভোট      
দেশজুড়ে
উখিয়ায় বনভূমি দখল করে গড়া মুরগির খামার উচ্ছেদ
নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৪:৩৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কক্সবাজারের উখিয়া উপজেলায় সংরক্ষিত বনভূমির জমি অবৈধভাবে দখল করে গড়ে তোলা একটি বড় মুরগির খামার উচ্ছেদ করেছে বন বিভাগ। 

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে উপজেলার ধৌল্লারঘোনা এলাকায় অভিযান চালিয়ে খামারটির অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জের অধীন উখিয়া সদর বিট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। উচ্ছেদ করা খামারটি রোহিঙ্গা ইউনুসের বলে জানিয়েছে উখিয়া রেঞ্জ কর্তৃপক্ষ।

বন বিভাগ সূত্রে জানা গেছে, সংরক্ষিত বনভূমি দখল করে মুরগির খামার নির্মাণের গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। উখিয়া রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ আবদুল মান্নানের নেতৃত্বে পরিচালিত অভিযানে খামারটির অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিয়ে বনভূমি দখলমুক্ত করা হয়।

অভিযান শেষে উখিয়া রেঞ্জ কর্মকর্তা মো. আব্দুল মান্নান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে ধৌল্লারঘোনা এলাকায় অভিযান চালিয়ে বনভূমিতে অবৈধভাবে গড়ে তোলা বিশাল মুরগির খামারটি উচ্ছেদ করা হয়েছে। সরকারি বনের জমি জবরদখলকারীদের বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না। বনভূমি রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।’

অভিযানে আরও উপস্থিত ছিলেন থাইংখালী বিট কর্মকর্তা আরাফাত মাহমুদ, দোছড়ি বিট কর্মকর্তা ইমদাদুল হক, মোচারখোলা বিট কর্মকর্তা দীপক চাকমাসহ উখিয়া রেঞ্জের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী।

কেকে/ এসএমএন     




আরও সংবাদ   বিষয়:  উখিয়া   বনভূমি দখল   মুরগির খামার উচ্ছেদ   বন বিভাগ   কক্সবাজার   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close