বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬,
৫ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● রোহিঙ্গা নির্মূল অভিযানে প্রায় ১০ হাজার মানুষ হত্যার প্রমাণ পেয়েছে আইসিজে      ● হামের উপসর্গে এক দিনে ঝরল সাত শিশুর প্রাণ      ● বাংলাদেশকে ৯ উইকেটে হারিয়ে সিরিজে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা      ● দক্ষিণ আফ্রিকাকে ১২ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ      ● তিন বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণ করবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী      ● দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, নিরাপত্তা জোরদার      ● ধানমণ্ডির কাঁঠালবাগানে গ্যাস লিকেজ থেকে আগুন, শিশুসহ দগ্ধ ৫      
শিক্ষা
প্রাথমিক শিক্ষায় বিশ্বব্যাংকের সহযোগিতা কার্যকরভাবে কাজে লাগাতে চাই : ববি হাজ্জাজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৫:১৭ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের শিখন ঘাটতি দূর করতে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও কার্যকরভাবে কাজে লাগাতে চায় সরকার বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। 

তিনি বলেছেন, ‘এ জন্য শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি, শিক্ষার্থীদের শিখন অগ্রগতি মূল্যায়ন এবং চলমান পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির (পিইডিপি-৫) কার্যক্রম আরও সুনির্দিষ্ট ও ফলাফলভিত্তিক করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।’

আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দপ্তরে বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানের বিভাগীয় পরিচালক জ্যঁ পেসমের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

বৈঠকে ববি হাজ্জাজ আরও বলেন, ‘প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকারের লক্ষ্য শুধু বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন নয়, বরং প্রতিটি শিশুর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা এবং প্রত্যাশিত শিখনফল অর্জন করা। এ লক্ষ্য বাস্তবায়নে পিইডিপি-৫’-এর কার্যক্রমগুলো আরও সুনির্দিষ্ট, যৌক্তিক ও ফলাফলভিত্তিকভাবে সাজানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রকল্পের প্রতিটি কার্যক্রমের লক্ষ্য, বাস্তবায়ন কাঠামো ও জবাবদিহি স্পষ্ট থাকতে হবে। একই ধরনের কার্যক্রম একাধিক প্রকল্পে বিভক্ত না রেখে সমন্বিতভাবে বাস্তবায়নের ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।’

তিনি বলেন, ‘প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সরকারি-বেসরকারি সব ধারার শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য অভিন্ন মূল্যায়ন ও তদারকি ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন। শিক্ষার্থীদের শিখন অগ্রগতির নিয়মিত মূল্যায়ন, পিছিয়ে পড়া শিক্ষার্থীদের প্রয়োজন অনুযায়ী সহায়তা এবং শিক্ষকদের প্রশিক্ষণ ও ধারাবাহিক পেশাগত উন্নয়ন নিশ্চিত করতে সরকার কাজ করছে।’

এসব ক্ষেত্রে বিশ্বব্যাংকের আন্তর্জাতিক অভিজ্ঞতা, গবেষণা ও কার্যকর পদ্ধতিগুলো বাংলাদেশের বাস্তবতার সঙ্গে সমন্বয় করে কাজে লাগানোর আহ্বান জানান প্রতিমন্ত্রী।

বৈঠকে বিশ্বব্যাংকের প্রতিনিধিরা জানান, পিইডিপি-৫-এ প্রাথমিক শিক্ষায় প্রবেশাধিকারের পাশাপাশি শিক্ষার গুণগত মান, সমতা ও শিখনফল উন্নয়নে গুরুত্ব দেওয়া হয়েছে। এ কর্মসূচিতে শ্রেণিকক্ষে কার্যকর পাঠদান, কাঠামোবদ্ধ পাঠদান পদ্ধতি, শিক্ষার্থীদের শিখনঘাটতি পূরণে প্রতিকারমূলক শিক্ষা এবং প্রাক্‌-প্রাথমিক শিক্ষার মানোন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন গবেষণা ও মূল্যায়নের ভিত্তিতে শিক্ষার্থীদের শিখনফল উন্নয়নে কার্যকর ও ব্যয়সাশ্রয়ী উদ্যোগ বাস্তবায়নে বাংলাদেশকে সহযোগিতা করতে আগ্রহী বিশ্বব্যাংক।

প্রধানমন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক বিশেষ সহকারী গিয়াস উদ্দিন, প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো. দাউদ মিয়া প্রমুখ বৈঠকে উপস্থিত ছিলেন। বিশ্বব্যাংকের পক্ষে প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বাংলাদেশ ও ভুটানের বিভাগীয় পরিচালক জ্যঁ পেসমে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  প্রাথমিক শিক্ষা   বিশ্বব্যাংকের সহযোগিতা   কার্যকরভাবে কাজে লাগানো   ববি হাজ্জাজ  
মতামত লিখুন:
Loading...
Loading...

শিক্ষা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close