বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬,
৫ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● রোহিঙ্গা নির্মূল অভিযানে প্রায় ১০ হাজার মানুষ হত্যার প্রমাণ পেয়েছে আইসিজে      ● হামের উপসর্গে এক দিনে ঝরল সাত শিশুর প্রাণ      ● বাংলাদেশকে ৯ উইকেটে হারিয়ে সিরিজে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা      ● দক্ষিণ আফ্রিকাকে ১২ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ      ● তিন বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণ করবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী      ● দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, নিরাপত্তা জোরদার      ● ধানমণ্ডির কাঁঠালবাগানে গ্যাস লিকেজ থেকে আগুন, শিশুসহ দগ্ধ ৫      
রাজনীতি
আওয়ামী লীগকে দেশবাসীর কাছে ক্ষমা চাইতে হবে : সাইফুল হক
খোলা কাগজ প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৫:৩২ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

রাজনীতিতে ফিরতে হলে আওয়ামী লীগকে সন্ত্রাস বন্ধ করে অপরাধের দায় নিয়ে প্রথমে দেশবাসীর কাছে ক্ষমা চাইতে হবে বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।  

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা ১১টায় ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
 
সারের ডিলারশিপে দুর্নীতি ও দলীয়করণ বন্ধ, কৃষি বাজারের সংস্কার, কৃষকের জন্য নিরবচ্ছিন্ন সাশ্রয়ী বিদ্যুৎ নিশ্চিত, কৃষিপণ্যের ন্যায্য মূল্য প্রদান এবং কৃষি ও কৃষক রক্ষাসহ বিভিন্ন দাবিতে এ মানববন্ধন-সমাবেশ করেছে বিপ্লবী কৃষক সংহতি।

সমাবেশে সাইফুল হক বলেন, ‘ক্ষমতায় থেকে ফ্যাসিবাদীরা সন্ত্রাস করেছে; এখন ক্ষমতা থেকে ছিটকে পড়েও তারা সন্ত্রাস করছে। সন্ত্রাসের পথে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরতে পারবে না। রাজনীতিতে ফিরতে হলে আওয়ামী লীগকে অপরাধের দায় নিয়ে প্রথমে দেশবাসীর কাছে তাদেরকে ক্ষমা চাইতে হবে।’

‘কৃষককে বাঁচাতে হলে সার ও কৃষি উপকরণের মূল্য কমানোর পাশাপাশি কৃষিপণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করতে হবে। কৃষক কিনতেও ঠকবে, বেচতেও ঠকবে এই ব্যবস্থা চলতে পারে না।’

সাইফুল হক বলেন, ‘দেশের বিভিন্ন এলাকায় কৃষকের মধ্যে সারের তীব্র সংকট চলছে। সারের ডিলারশিপে টেন্ডার, দলীয়করণ ও দলবাজির কারণে কৃষক ন্যায্য দামে সার পাচ্ছেন না। ১০০০-১১০০ টাকার সার কোথাও কোথাও ১৩০০ থেকে ১৫০০ টাকায় বিক্রি হচ্ছে। এ ধরনের দুর্নীতি ও অনিয়ম অবিলম্বে বন্ধ করতে হবে।’

‘সার কৃষকের কাছে উপযুক্ত মূল্যে পৌঁছাতে না পারলে কৃষি উৎপাদন মার খাবে এবং দেশের খাদ্য নিরাপত্তা ও খাদ্য সার্বভৌমত্ব ঝুঁকির মধ্যে পড়বে।’

সরকারি দল ও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সার বিতরণে কোনো দলীয়করণ বা আত্মীয়করণ করা যাবে না।’

কৃষিপণ্যের ন্যায্য মূল্য নিশ্চিতের দাবি জানিয়ে সাইফুল হক বলেন, ‘কৃষক উৎপাদন উপকরণ কিনতে গিয়ে উচ্চমূল্যের শিকার হচ্ছেন, আবার উৎপাদিত পণ্য বিক্রি করতে গিয়েও ন্যায্য দাম পাচ্ছেন না। ফলে কৃষি উৎপাদন ক্রমেই অলাভজনক হয়ে উঠছে।’

কৃষকের এই সংকট সমাধানে কৃষি বাজার সংস্কারের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ‘বর্তমানে কৃষি বাজার ফড়িয়া ও মধ্যস্বত্বভোগীদের নিয়ন্ত্রণে। প্রকৃত উৎপাদক কৃষকের সেখানে কার্যকর অবস্থান নেই। তাই কৃষি বাজার সংস্কার করে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বন্ধ করতে হবে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  আওয়ামী লীগ   দেশবাসীর কাছে ক্ষমা   সাইফুল হক  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close