নীলফামারীর কিশোরগঞ্জে হতদরিদ্র ৩০ পরিবারের মাঝে বিনামূল্যে অগভীর নলকূপ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এসব নলকূপ বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান উপকারভোগীদের হাতে নলকূপ তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা লোকমান আলম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক তৌহিদুর রহমান, উপজেলা জামায়াতের আমির আব্দুর রশিদ শাহ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম প্রমুখ।
এইচএএসি চ্যারিটি নামের একটি প্রতিষ্ঠান উপজেলার দরিদ্র ৩০ পরিবারের মধ্যে এসব অগভীর নলকূপ বিতরণের উদ্যোগ নেয়।
কেকে/ এসএমএন