বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬,
৫ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● ‘গণহত্যার উদ্দেশ্য’ ছিল, আইসিজেতে দোষী সাব্যস্ত মিয়ানমার      ● রোহিঙ্গা নির্মূল অভিযানে প্রায় ১০ হাজার মানুষ হত্যার প্রমাণ পেয়েছে আইসিজে      ● হামের উপসর্গে এক দিনে ঝরল সাত শিশুর প্রাণ      ● বাংলাদেশকে ৯ উইকেটে হারিয়ে সিরিজে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা      ● দক্ষিণ আফ্রিকাকে ১২ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ      ● তিন বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণ করবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী      ● দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, নিরাপত্তা জোরদার      
আন্তর্জাতিক
‘গণহত্যার উদ্দেশ্য’ ছিল, আইসিজেতে দোষী সাব্যস্ত মিয়ানমার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৫:৪৭ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

২০১৭ সালে সামরিক অভিযানে ১০ হাজার রোহিঙ্গাকে হত্যার ঘটনায় মিয়ানমারকে ‘গণহত্যার উদ্দেশ্য’ (জেনোসাইডাল ইনটেন্ট) থাকার দায়ে দোষী সাব্যস্ত করেছেন জাতিসংঘের সর্বোচ্চ আদালত। 

আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) এই রায় ঘোষণা করেন। 

ওই সামরিক অভিযানের মুখে ৭ লাখ ৩০ হাজারের বেশি রোহিঙ্গা পালিয়ে প্রতিবেশী বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হয়েছিল।

রায় পাঠের সময় আইসিজের প্রেসিডেন্ট ইউজি ইওয়াসাওয়া বলেন, ‘প্রমাণ অনুযায়ী মিয়ানমারের বাহিনী প্রায় ১০ হাজার রোহিঙ্গাকে হত্যা করেছে।’

‘আদালত দেখতে পেয়েছেন যে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী হাজার হাজার রোহিঙ্গা বেসামরিক নাগরিককে হত্যা করেছে, ব্যাপক যৌন সহিংসতার পাশাপাশি শিশুদের বিরুদ্ধে চরম সহিংসতা চালিয়েছে এবং বিপুলসংখ্যক রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে যাওয়ার সময় তাদের ওপর হামলা চালিয়েছে।’

উল্লিখিত সুনির্দিষ্ট ঘটনাগুলোতে মিয়ানমার ‘গণহত্যার উদ্দেশ্য’ নিয়ে কাজ করেছে বলে জানান তিনি।

২০১৯ সালে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা জনগোষ্ঠীকে ধ্বংস করার চেষ্টার অভিযোগ এনে মামলাটি দায়ের করেছিল। ১৯৪৮ সালের গণহত্যা সনদ লঙ্ঘনের দায়ে মিয়ানমারকে দোষী ঘোষণা করা, রোহিঙ্গাদের লক্ষ্য করে সব অবৈধ কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া এবং গণহত্যার জন্য দায়ীদের শাস্তি নিশ্চিত করার আবেদন জানিয়েছিল দেশটি।

অন্যদিকে মিয়ানমার দাবি করে আসছে, আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) যোদ্ধারা পুলিশ চৌকিতে হামলা চালানোর জবাবে তারা ওই অভিযান চালিয়েছিল।

জাতিসংঘের তথ্যমতে, বাংলাদেশের কক্সবাজারের শরণার্থীশিবিরে থাকা ১২ লাখসহ দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়াজুড়ে বর্তমানে ১৩ লাখের বেশি রোহিঙ্গা বাস্তুচ্যুত অবস্থায় রয়েছে। সংঘাত, মানবিক সহায়তা কমে যাওয়া ও বিপজ্জনক সমুদ্রযাত্রা এখনও এই জনগোষ্ঠীকে বাস্তুচ্যুত ও অরক্ষিত করে রেখেছে।

সূত্র : আল জাজিরা

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  গণহত্যার উদ্দেশ্য   আইসিজে   দোষী সাব্যস্ত মিয়ানমার  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close