বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬,
৫ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● ‘গণহত্যার উদ্দেশ্য’ ছিল, আইসিজেতে দোষী সাব্যস্ত মিয়ানমার      ● রোহিঙ্গা নির্মূল অভিযানে প্রায় ১০ হাজার মানুষ হত্যার প্রমাণ পেয়েছে আইসিজে      ● হামের উপসর্গে এক দিনে ঝরল সাত শিশুর প্রাণ      ● বাংলাদেশকে ৯ উইকেটে হারিয়ে সিরিজে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা      ● দক্ষিণ আফ্রিকাকে ১২ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ      ● তিন বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণ করবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী      ● দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, নিরাপত্তা জোরদার      
দেশজুড়ে
জলঢাকায় বাল্যবিবাহ প্রতিরোধ ও নাগরিক সেবায় গণশুনানি
জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৫:৪৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নীলফামারীর জলঢাকা উপজেলায় বাল্যবিবাহ প্রতিরোধে ত্রৈমাসিক সভা এবং নাগরিক সেবা ও অধিকার বিষয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বাল্যবিবাহ নিরোধ কমিটির সভায় ভুয়া ও ভায়া কাজীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস হ্যাপি।

উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইউএনও। এ সময় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, উন্নয়ন সংস্থার প্রতিনিধি এবং শিশু ও যুব নেটওয়ার্কের সদস্যরা উপস্থিত ছিলেন। বক্তারা বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক সচেতনতা ও প্রশাসনিক তৎপরতা বাড়ানোর পাশাপাশি সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব দেন।

একই দিন উপজেলার ধর্মপাল ইউনিয়ন পরিষদে জনপ্রতিনিধি ও সেবাদানকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে গণশুনানি অনুষ্ঠিত হয়। ‘নাগরিকতা’ প্রকল্পের আওতায় উদয়াঙ্কুর সেবা সংস্থার (ইউএসএস) আয়োজনে এবং ডেমোক্রেসিওয়াচের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ইউপি সদস্য কাশেম আলীর সভাপতিত্বে গণশুনানিতে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আসাদুজ্জামান। এতে স্থানীয় বাসিন্দারা বিভিন্ন সরকারি সেবা ও নাগরিক অধিকার নিয়ে প্রশ্ন ও মতামত তুলে ধরেন। উপস্থিত জনপ্রতিনিধি ও কর্মকর্তারা সেসব বিষয়ে বক্তব্য দেন এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

কেকে/ এসএমএন   


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close