বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬,
৫ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● দুই ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি      ● ‘গণহত্যার উদ্দেশ্য’ ছিল, আইসিজেতে দোষী সাব্যস্ত মিয়ানমার      ● রোহিঙ্গা নির্মূল অভিযানে প্রায় ১০ হাজার মানুষ হত্যার প্রমাণ পেয়েছে আইসিজে      ● হামের উপসর্গে এক দিনে ঝরল সাত শিশুর প্রাণ      ● বাংলাদেশকে ৯ উইকেটে হারিয়ে সিরিজে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা      ● দক্ষিণ আফ্রিকাকে ১২ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ      ● তিন বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণ করবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী      
জাতীয়
দুই ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৬:০৬ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন ১৭ কমকর্তাকে একযোগে বদলি করেছে সরকার। তাদের মধ্যে দুইজন ডিআইজি ও একজন অতিরিক্ত ডিআইজি রয়েছেন। বাকিরা পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার কর্মকর্তা।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপ-সচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত  প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি) মোহাম্মদ ওসমান গণিকে রংপুর পিটিসিতে কমান্ড্যান্ট হিসেবে; গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ মহিউল ইসলামকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) বিশেষ পুলিশ সুপার হিসেবে; জিএমপির ডিসি মোহাম্মদ মহিউদ্দীন আহমেদকে রংপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি হিসেবে; সিআইডির বিশেষ এসপি মোনালিসা বেগমকে রংপুর পিটিসিতে এবং রাজারবাগ পুরিশ টেলিকমের এসপি শাহরিয়ার বিন সালেহকে রেলওয়ে পুলিশে বদলি করা হয়েছে।

এ ছাড়া, খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) ডিসি মেরিনা আক্তারকে ট্যুরিস্ট পুলিশে; ঢাকা পুলিশ টেলিকমের এসপি মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকীকে খাগড়াছড়ির মহালছড়ির এপিবিএন-৬’-এর ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে; ঢাকা এসবির ডিআইজি মো. মাহমুদুর রহমানকে ঢাকা পুলিশ স্টাফ কলেজে; সিআইডির এসপি টিএম মোশাররফ হোসেনকে জিএমপিতে ডিসি হিসেবে; ঢাকা টিডিএসের অতিরিক্ত ডিআইজি মো. মিজানুর রহমানকে রংপুর পিটিসিতে; চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ডিসি (সুপারনিউমারিরি অতিরিক্ত ডিআইজি) শেখ শরীফুল ইসলামকে শেরপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে কমান্ড্যান্ট হিসেবে এবং সিআইডির এসপি (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ নজরুল ইসলামকে নীলফামারী ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে কমান্ড্যান্ট হিসেবে বদলি করা হয়েছে।

ঢাকা পুলিশ অধিদপ্তরের এসপি (বর্তমানে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে সংযুক্ত) মো. হুমায়ুন কবিরকে ট্যুরিস্ট পুলিশে; রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ের এসপি (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনকে কেএমপির ডিসি হিসেবে; ঢাকা এসবির এসপি মো. আশরাফুজ্জামানকে কেএমপির ডিসি হিসেবে; সিএমপির ডিসি কবীর আহম্মেদকে কেএমপিতে এবং ঢাকা সিআইডির বিশেষ পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) মো. জাহিদুল ইসলামকে রাজশাহী ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে কমান্ড্যান্ট হিসেবে বদলি করা হয়েছে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ডিআইজি   পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা   বদলি  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close